শিরোনাম:
●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ জুলাই ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে করোনা প্রতিরোধ কমিটির মূল্যায়ন সভায় সিনিয়র সচিব মহিবুল হক
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে করোনা প্রতিরোধ কমিটির মূল্যায়ন সভায় সিনিয়র সচিব মহিবুল হক
শনিবার ● ১১ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে করোনা প্রতিরোধ কমিটির মূল্যায়ন সভায় সিনিয়র সচিব মহিবুল হক

---শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাট জেলা করোনা প্রতিরোধ কমিটির মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১১ জুলাই দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন করোনা বিষয়ে বাগেরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক।

এসময় বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বাগেরহাট সদর ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ যথাক্রমে সরদার নাসির উদ্দিন ও স্বপন দাশ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এর একান্ত সচিব ফিরোজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদক ব্যবসায়ী ইউপি সদস্যকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বাগেরহাট :: বাগেরহাটের চিতলমারীতে বিধবার জমি দখলের প্রতিবাদ ও আওয়ামী লীগ নেতা দিপুল শেখ হত্যা মামলার আসামী মাদক ব্যবসায়ী ইউপি সদস্য মিজানুর রহমানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে চিতলমারী উপজেলার পরানপুর গ্রামে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে দুই শতাধিক এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন, চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড (পরানপুর) আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম, মৃত হানিফ শেখের স্ত্রী হাওয়া বেগম, আওয়ামী লীগ নেতা মৃত দিপুল শেখের ছেলে আল আমিন শেখ, স্ত্রী কামনা বেগম, দিপুলের ভাই মোঃ বাবুল শেখ, ফরিদ শেখ, স্থানীয় নোমান শেখ, এসএম সুমনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মিজানুর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এমন কোন অপরাধ নেই যা তিনি করেননি। ৮ই এপ্রিল মিজানুর রহমান ও তার লোকেরা হামলা চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক দিপুল শেখকে নির্মমভাবে হত্যা করে। এলাকার অনেকেরই জমি দখল করেছে এই মিজান ও তার বাহিনী। থানায় হত্যা, মাদক, জমিদখলসহ কয়েকটি মামলা থাকলেও মিজানকে আটক করে না পুলিশ। মিজানের দাপটে স্থানীয়রা সব সময় আতঙ্কিত থাকেন। মিজানকে আটক করে এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানান তারা।
হত্যার শিকার আওয়ামী লীগ নেতা দিপুল শেখের ছেলে আল আমিন শেখ বলেন, ৮ এপ্রিল মাগরিবের সময় মিজান ও তার লোকেরা আমার বাবার উপর হামলা করে। পরে রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার পিতা মারা যায়। আমরা হত্যা মামলা করলেও পুলিশ মিজান মেম্বরকে আটক করেনি। বরং মিজান আমাদেরকে হুমকী ধামকি দিচ্ছে মামলা তুলে নিতে।
বিধবা হাওয়া বেগম বলেণ, মিজান মেম্বর ও তার লোকেরা জোর করে আমার বাড়ির ১৭ শতক জমি দখল করে নিয়েছে। আমি জমিতে আসতে পারিনা। জমিতে আসলে আমাকে মেরে ফেলবে। আমি থানা পুলিশকে জানালেও কোন ব্যবস্থা নেয়নি তারা। আমি আমার জমি ফেরত চাই। এই অত্যাচারীর হাত থেকে বাঁচতে চাই। শুধু আমার নয় এলাকার অনেকের জমি দখল করেছে মিজান মেম্বর। ভয়ে কেউ মুখ খুলতে পারে না।
চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক বলেণ, মামলার পর থেকে মিজান পলাতক রয়েছে। আমরা চেষ্টা করছি তাকে আটকের জন্য।

কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের আর্থিক প্রণোদনা ও ঋণের দাবিতে মানববন্ধন

বাগেরহাট :: করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ কিন্ডার গার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক প্রণোদনা ও সহজ শর্তে ঋণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ। শনিবার (১১ জুলাই) দুপুরে কিন্ডার গার্টেন এডুকেশন সোসাইটির সহযোগিতায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে বাগেরহাট জেলার বিভিন্ন কিন্ডার গার্টেনের কয়েকশ শিক্ষক অংশ নেন। মানববন্ধন শেষে কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের নেতারা বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এডুকেশন সোসাইটির জেলা সভাপতি সাংবাদিক মো. দেলোয়ার হোসেন, জেষ্ঠ্য সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর সবুর, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সরকার যেদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে আমরা সেদিন থেকে বন্ধ রেখেছি। শিক্ষার গুনগত মান উন্নয়নে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কিন্ডার গার্টেন ভূমিকা রেখে চলেছে। সারাদেশে প্রায় এক কোটি শিশু কিন্ডার গার্টেন ও সমমনা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করছে। এতদিন বেসরকারি উদ্যোগে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান চালিয়ে আসছি। আমরা কখনো সরকারের কাছে কোন ধরনের আর্থিক সাহায্য বা প্রণোদনা চাইনি। দেশে এখন মহামারি চলছে। স্কুলগুলো বন্ধ থাকায় প্রতিষ্ঠানের শতশত শিক্ষককে বেতন ভাতা দেয়া সম্ভব হচ্ছেনা। শিক্ষকরা এখন মানবেতর জীবনযাপন করছেন। তাই দুর্যোগ মোকাবেলা এবং কিন্ডার গার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে প্রধানমন্ত্রীর কাছে আর্থিক প্রণোদনা ও সহজ শর্তে ঋণ চাইছি। বেসরকারি এসব শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা আশা করি।
পরিবার পরিকল্পনা কার্যক্রমে জেলার শ্রেষ্ঠ মোরেলগঞ্জ উপজেলা পরিষদ

বাগেরহাট :: বাগেরহাট জেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য ২০১৯-২০ সালে শ্রেষ্ঠ বিবেচিত হয়েছে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ। শনিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে শ্রেষ্ঠ স্বীকৃতির এ ক্রেষ্ট প্রদান করা হয়।

‘মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে দিবসটি উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা দপ্তরের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম-বাচ্চু।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন ।

পরে উপজেলার শ্রেষ্ঠ এফডব্লিউএ আবিদা সুলতানা রিমি, এফপিআই মহিউদ্দিন মিঠু, এফডব্লিউভি আজমেরি খানম, এসএসসিএমও আফরোজা পারভিন, শ্রেষ্ঠ ইউনিয়ন মোরেলগঞ্জ সদর ইউনিয়ন ও শ্রেষ্ঠ কল্যান কেন্দ্র রমাচন্দ্রপুর ইউনিয়নকে ক্রেষ্ট প্রদান করা হয়।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন

আর্কাইভ