শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ জুলাই ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » থালা হাতে শ্রমিক-কর্মচারী ও আখচাষীদের বিক্ষোভ
প্রথম পাতা » গাইবান্ধা » থালা হাতে শ্রমিক-কর্মচারী ও আখচাষীদের বিক্ষোভ
সোমবার ● ১৩ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

থালা হাতে শ্রমিক-কর্মচারী ও আখচাষীদের বিক্ষোভ

---সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধা জেলার কৃষিভিত্তিক একমাত্র ভারিশিল্প কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীদের চার মাসের বকেয়া বেতন ও আখচাষীদের সরবরাহ করা আখের মূল্য পরিশোধের দাবীতে আজ সোমবার সকালে থালা হাতে চিনিকল এলাকায় এক মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করে।

রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও আখচাষী সমিতি এই কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সাবেক সভাপতি এসএম জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাহেবগঞ্জ খামারের শ্রমিক নেতা আলী আজগর, আখচাষী নেতা জিন্নাত আলী প্রধান ও আব্দুর রশিদ ধলু প্রমূখ।

শেষে চিনিকলের প্রধান ফটক অবরুদ্ধ করে শ্রমিক-কর্মচারিরা বিক্ষোভ প্রদর্শন করে। সমাবেশ থেকে শ্রমিক-কর্মচারীদের বেতনভাতা ও আখচাষীদের আখের মূল্য পরিশোধসহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে আগামী ১৪ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত লাগাতার বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেয়।

বক্তারা বেতনভাতা ও আখের মূল্য পরিশোধের পাশাপাশি চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামার ভূমিদস্যুমুক্ত করণে প্রশাসনের রহস্যজনক ভূমিকার সমালোচনা করেন। সমাবেশ থেকে ১৪ জুলাই সকাল আটটা থেকে দুই ঘন্টা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট, ১৬ জুলাই সকাল নয়টায় শ্রমিক ও আখচাষীদের মহিমাগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল, ১৮ ও ১৯ জুলাই পূর্নদিবস কর্মবিরতি, ২০ জুলাই রেলপথ অবরোধ, ২২ জুলাই গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান ধর্মঘট এবং ২৫ জুলাই গোবিন্দগঞ্জে রাজপথে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।





আর্কাইভ