শিরোনাম:
●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
রাঙামাটি, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ জুলাই ২০২০
প্রথম পাতা » পরবাস » সিলেটের ৩০ হাজার প্রবাসীর সংকট নিরসনে বাংলাদেশ বিমানের ফ্লাইট বৃদ্ধি দাবী
প্রথম পাতা » পরবাস » সিলেটের ৩০ হাজার প্রবাসীর সংকট নিরসনে বাংলাদেশ বিমানের ফ্লাইট বৃদ্ধি দাবী
শনিবার ● ১৮ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটের ৩০ হাজার প্রবাসীর সংকট নিরসনে বাংলাদেশ বিমানের ফ্লাইট বৃদ্ধি দাবী

---সিলেট প্রতিনিধি :: করোনা পরিস্থিতির আগে প্রতিদিন ঢাকা-দুবাই ও ঢাকা-আবুধাবি রুটে বিমানের ফ্লাইট ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারনে বর্তমানে এ দুটি রুটে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান। ফ্লাইট সংকটের কারনে বিপাকে পড়েছেন সিলেটের আনুমানিক ৩০ হাজার প্রবাসী।

ফ্লাইট স্বল্পতার কারণে এসব প্রবাসী সময়মতো ফিরে যেতে পারছেন না যুক্তরাজ্য ও দুবাইয়ে নিজ কর্মস্থলে। তবে সব থেকে বড় বিপাকে পড়েছেন বাহরাইন প্রবাসীরা। ফ্লাইট বন্ধ থাকায় বাহরাইন প্রবাসীরা রয়েছেন ভিসার মেয়াদ নিয়ে শঙ্কায়। এই সংকট নিরসনে ঢাকা-লন্ডন ও ঢাকা-দুবাই, ঢাকা-আবুধাবি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বৃদ্ধি এবং ঢাকা-বাহরাইন রুটে বিমানের ফ্লাইট চালুর দাবি জানাচ্ছেন আটকা পড়া প্রবাসীরা।
আটাব সূত্র জানায়, করোনার কারণে ফ্লাইট সংকটে এখনো সিলেটে আটকা পড়ে আছেন যুক্তরাজ্য, দুবাই ও বাহরাইনের প্রায় ৩০ হাজার প্রবাসী। এর বাইরে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের আরও অর্ধলক্ষাধিক প্রবাসী এখন বিদেশ ফিরে যাওয়ার অপেক্ষায় আছেন।

ফ্লাইট বন্ধের কারণে আটকা পড়লেও এখনো বাহরাইন সরকার ভিসার মেয়াদ বাড়ানোর ব্যাপারে কোনো ঘোষণা না দেওয়ায় শঙ্কিত প্রবাসীরা। এদিকে সৌদি আরব, কুয়েত ও কাতার এখনো তাদের দেশে শ্রমিক ফেরত যাওয়ার অনুমতি না দেওয়ায় ফিরতে পারছেন না প্রবাসীরা।

আটাব সিলেটের সভাপতি মোতাহার হোসেন বাবুল বলেন, ‘যুক্তরাজ্য, দুবাই, বাহরাইনসহ বিভিন্ন দেশের আটকা পড়া প্রবাসীরা ফিরে যেতে প্রতিদিন বিভিন্ন ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করছেন। কিন্তু ফ্লাইট সংকটের কারণে তারা সময়মতো ফিরে যেতে পারছেন না। প্রবাসীদের স্বার্থের কথা চিন্তা করে আমরা বিমানের কাছে ফ্লাইট বৃদ্ধির দাবি জানাচ্ছি।’

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সিলেট অফিসের ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, যুক্তরাজ্যের যেসব যাত্রী রিটার্ন টিকিট কনফার্ম করছেন, ফ্লাইট সংকটের কারণে তাদের অক্টোবর-নভেম্বরের শিডিউল দিতে হচ্ছে। তবে আপাতত ফ্লাইট বাড়ানোর নির্দেশনা নেই।





পরবাস এর আরও খবর

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের প্রার্থীর কী বিধান, ইসির কাছে জানতে চেয়ে চিঠি নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের প্রার্থীর কী বিধান, ইসির কাছে জানতে চেয়ে চিঠি
রেডব্রিজ কাউন্সিলের বাজারের স্টলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভা রেডব্রিজ কাউন্সিলের বাজারের স্টলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভা
বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কাতারে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কাতারে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু
সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তি সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তি
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সভা লন্ডনে অনুষ্ঠিত সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সভা লন্ডনে অনুষ্ঠিত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)