শনিবার ● ১৮ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » অস্ত্রসহ ইউপিডিএফ’র সোর্স গ্রেফতার
অস্ত্রসহ ইউপিডিএফ’র সোর্স গ্রেফতার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার মুসলিম পাড়ায় অস্ত্র ও গুলিসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) এর এক সোর্সকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫ টায় খাগড়াছড়ি-পানছড়ি সড়কের দেওয়ানপাড়া থেকে ইউপিডিএফ’র এ সোর্সকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামাল উদ্দিন (৩০) পানছড়ি উপজেলার মুসলিমপাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে বলে জানা গেছে।
নিরাপত্তাবাহিনী সূত্র জানান, গ্রেফতারের পর তার কাছ থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইউপিডিএফের সোর্স হিসেবে স্বীকার করেছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৫টার দিকে কামাল উদ্দিনকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের দেওয়ানপাড়া থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে বলে তিনি জানান।





পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার