শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ভন্ড বৈদ্য বখতিয়ার গ্রেফতার : অস্ত্র উদ্ধার
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ভন্ড বৈদ্য বখতিয়ার গ্রেফতার : অস্ত্র উদ্ধার
শনিবার ● ১৮ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ভন্ড বৈদ্য বখতিয়ার গ্রেফতার : অস্ত্র উদ্ধার

---আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান থানার ওয়ারেন্টভূক্ত আসামী কাজী মোহাম্মদ প্রকাশ বখতিয়ার ফকির (৫০) নামে এক ভন্ড বৈদ্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বখতিয়ার ফকির রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ফরেষ্ট অফিস এলাকার মৃত কাজী বজল আহম্মদের পুত্র। গতকাল ১৭ জুলাই রাতে তাকে হাটহাজরী উপজেলার নজু মিয়া হাট থেকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সহযোগীতায় বখতিয়া ফকিরকে আটক করা হয়। রাতে তার স্বীকারোক্তি মোতাবেক তার নিজ বসত ঘর থেকে ১টি শর্টগান, ১টি এলজি ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
জানা যায়, ভন্ড বৈদ্য বখতিয়ারের বিরুদ্ধে রাউজান থানায় আরো ৯টা মামলা রয়েছে।

রাউজানে প্রাইভেট কারের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ
রাউজান :: চট্টগ্রামের রাউজানে প্রাইভেট কারের ধাক্কায় আকাশ কর (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ ১৮ জুলাই শনিবার বিকেল সাড়ে ৫টায় দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ৯নম্বর ওয়ার্ডস্থ মনোরঞ্জন চেয়ারম্যানের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাঙামাটি মুখী একটি প্রাইভেট কার ধাক্কা দিলে গাড়ির সাথে আটকে আধা কিলোমিটার দূরে পড়ে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে মারা যায় আকাশ। নিহত ওই কলেজ ছাত্র রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনোরঞ্জন চেয়ারম্যানের বাড়ীর দুলাল করের ছেলে ও রাঙামাটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। প্রাইভেট কারের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় শতশত এলাকাবাসী সড়ক অবোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।
এসময় উত্তেজিত জনতা গাড়ি ভাংচুরের চেষ্টা করেন। নিহত কলেজ ছাত্র আকাশের মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবরে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এসময় স্বজনদের কান্নায় এক বেদনাবিভূর সৃষ্টি হয়। নিহতের পিতা মাতা ও বোনের আহাজারী করতে দেখা যায়। তাদের এলাকার লোকজন শান্তনা দিতে দেখা যায়। এই প্রসঙ্গে রাউজান হাইওয়ে থানার ওসি ছালেহ আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক চালককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)