শিরোনাম:
●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক
রাঙামাটি, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ জুলাই ২০২০
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে সিগারেট মজুদকারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে সিগারেট মজুদকারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান
রবিবার ● ১৯ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদীতে সিগারেট মজুদকারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান

ছবি : অবৈধভাবে মজুদ করে এবং নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিক্রির অভিযোগে সিগারেটসহ গ্রেফতারকৃতরা।ঈশ্বরদী প্রতিনিধি :: আজ ১৯ জুলাই রবিবার দুপুরে থানা পুলিশ ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ড রোল লাগানো অবৈধ সিগারেটসহ দু’ব্যক্তি কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মনমোহন সিগারেট কোম্পানীর দাশুড়িয়াস্থ এসআর (ষ্টোর কিপার) রানা ও ছিলিমপুর বাজারের শাজাহান স্টোরের সত্বাধিকারী শাজাহান আলী।
ঈশ্বরদী থানা পুলিশ ও ব্রিটিশ ট্যোবাকো কোম্পানীর দায়িত্বশীল সূত্রে জানাগেছে,অধিক লাভের আশায় ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় কতিপয় মৌসুমি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে ডার্বি সিগারেট অবৈধভাবে মজুদ করে আসছিল। ক্রেতাদের স্বার্থে ও গুণগত মান ঠিক রাখতে কোম্পানী বদ্ধ পরিকর থাকায় অবৈধ মজুদের বিষয়টি তদন্তের জন্য সোর্স নিয়োগ করা হয়। নিয়োগকৃত সোর্সরা বিভিন্ন বাজারে গোপনে অনুসন্ধান শুরু করে অবৈধ মজুদের বিষয়টি নিশ্চিত হয়। পরে ব্রিটিশ ট্যোবাকো কোম্পানীর পক্ষ থেকে পাবনা জেলা পুলিশসহ ঈশ^রদী থানায় অভিযোগ করা হয়। অভিযোগ পাওয়ার পর গোপন ভাবে পুলিশী তদন্তের পর ঐদিন ঈশ্বরদী থানা পুলিশ ছিলিমপুর,দাশুড়িয়া ও নতুন হাট বাজারে অভিযান চালিয়ে ৬ লাখ ২৩ হাজার ২’শ টাকা মূল্যের ১ লাখ ৬০ হাজার ডার্বি সিগারেট ও ১ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ৮৪ হাজার মনমোহন গোল্ডের শলাকা উদ্ধার করা হয়।
সূত্রমতে, তারা ডার্বি সিগারেট ও নকল ব্যান্ড রোল লাগানো মনমোহন গোল্ড সিগারেট অনিয়ম তান্ত্রিক ভাবে মজুদ করে বেশী দামে বিক্রি করে আসছিল। এ কারণে বাজারে সিগারেটের কৃত্রিম সংকট, গুণগত মান নষ্ট ও ক্রেতাদের মধ্যে অসন্তোষ শুরু হওয়ায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে পুলিশের অভিযান চলাকালে উৎসুক জনতার ভিড় জমে। পরবর্তীতে এ ধরনের সিগারেট মজুদ ও নকল ব্যান্ডরোল ব্যবহার করে বাজারজাত করার সাথে জড়িত প্রমানণ হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ নাসীর উদ্দীন শেখ সাংবাদিকদের জানান।





আর্কাইভ