শিরোনাম:
●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ
রাঙামাটি, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ জুলাই ২০২০
প্রথম পাতা » পাবনা » পাবনার বেড়া উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত
প্রথম পাতা » পাবনা » পাবনার বেড়া উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত
রবিবার ● ১৯ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাবনার বেড়া উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার বেড়া উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এখন পর্যন্ত প্রায় শতাধিক গ্রাম বন্যায় ভাসছে।

গতকাল ১৮ জুলাই শনিবার বিকাল চারটার তথ্যানুযায়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২৪ ঘন্টায় উপজেলার আটটি ইউনিয়নের আরও অন্তত ২৫টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।

এতে সব মিলিয়ে উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে রয়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ।

সরেজমিনে রূপপুর ইউনিয়নের ঘোপসেলন্দা, হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের মালদাপাড়া, পেঁচাকোলাসহ কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে বেশির ভাগ বাড়ি বন্যার পানিতে তলিয়ে রয়েছে।
বন্যার পানিতে রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় ও ঘরে পানি ঢোকায় মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। গ্রামের উঁচু রাস্তায় রাখা হয়েছে গবাদিপশু।

রূপপুর ইউনিয়নের ঘোপসেলন্দা গ্রামে গিয়ে দেখা গেছে, স্কুল, মাদ্রাসা, রাস্তাসহ প্রচুর বাড়িঘর পানিতে ডুবে রয়েছে। ডুবে গেছে শতাধিক পুকুর ও মাছের ঘের। অনেক বাড়ির উঠোনে ও ঘরে কোমড়সমান পানি লক্ষ্য করা গেছে। এসব বাড়ির লোকজনের দুর্ভোগ চরমে উঠেছে।

গ্রামের বাসিন্দা ও রূপপুর ৪ নং ওয়াডের (ইউপি) সদস্য আমিরুল ইসলাম বলেন, ‘বন্যায় আমার ওয়ার্ডের পাঁচ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে রয়েছে। এর মধ্যে প্রায় দেড়’শ পরিবারের বাড়িঘর পানিতে ডুবে রয়েছে। কোথাও যাওয়ার জায়গা না থাকায় এসব পরিবারের বেশিরভাগ লোকজন পানির ভেতরেই বসবাস করছেন।

উপজেলার পুরানভারেঙ্গা ইউপি চেয়ারম্যান এ এম রফিকউল্লাহ বলেন, আমার ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে আটটি ওয়ার্ডই এখন পানির নিচে।
দুই হাজার পরিবারের ১০ হাজারেরও বেশি মানুষ বন্যায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বন্যাকবলিতদের জন্য এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাওয়া যায়নি।





আর্কাইভ