শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ জুলাই ২০২০
প্রথম পাতা » বিজ্ঞপ্তি » ঊষা মারমার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে লক্ষ্মীছড়িতে সমাবেশ
প্রথম পাতা » বিজ্ঞপ্তি » ঊষা মারমার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে লক্ষ্মীছড়িতে সমাবেশ
রবিবার ● ১৯ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঊষা মারমার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে লক্ষ্মীছড়িতে সমাবেশ

---সংবাদ বিজ্ঞপ্তি :: গতকাল তংতুল্যা পাড়ায় ঊষা মারমার ওপর হামলকারী সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে সন্ত্রাস প্রতিরোধ কমিটি।

আজ ১৯ জুলাই রবিবার লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তংতুল্যা পাড়া, বর্মাছড়ি ইউনিয়নের কুতুকছড়ি ও দুল্যাতলী ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় পৃথকভাব সমাবেশ করা হয়।

এসব সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, লক্ষ্মীছড়ি সদরের সেনা জোন ও থানার পাশে অবস্থান করা সশস্ত্র সন্ত্রাসীরা গতকাল শনিবার সকালে সদর ইউনিয়নের তংতুল্যা পাড়ায় হানা দিয়ে স্থানীয় যুবক উষা মারমার ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা ঊষা মারমাকে হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে গুলি করলে সে কোন রকমে প্রাণে বেঁচে গেলেও পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। কিন্তু সন্ত্রাসীরা জোন ও থানার খুব কাছে কুটির শিল্প বিল্ডিংয়ে তাদের আস্তানায় অবস্থান করলেও প্রশাসন সন্ত্রাসীদের গ্রেফতারে এখনো কোন পদক্ষেপ নেয়নি।

সমাবেশ থেকে বক্তারা ঊষা মারমার ওপর হামলকারী সশস্ত্র সন্ত্রাসীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি এবং কুটির শিল্প বিল্ডিংয়ে তাদের আস্তানা বন্ধ করে দেয়ার দাবি জানান। অন্যথায় লক্ষ্মীছড়ি বাজার বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তংতুল্যা পাড়ায় অনুষ্ঠিত সমাবেশে সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক নিংসাউ মারমার সভাপতিত্বে ও এলাকার যুব সমাজের প্রতিনিধি রিটন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সপন চাকমা, উৎপল চাকমা ও মংগ্যপ্রু কারবারি।

অপরদিকে, চাইল্যাতলি এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এলাকার মুরুব্বী নিরব চাকমা ও পাইসুই মারমা।

এছাড়া কুতুকছড়ি এলাকায় অনুষ্ঠিত সমাবেশে অরজুন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সন্ত্রাস প্রতিরোধ কমিটির সদস্য আপ্রুশি মারমা ও এলাকার যুব সমাজের প্রতিনিধি রাজু চাকমা।





বিজ্ঞপ্তি এর আরও খবর

রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া ছাড়া করিডর প্রদানের উদ্যোগ থেকে সরকারকে সরে আসতে হবে রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া ছাড়া করিডর প্রদানের উদ্যোগ থেকে সরকারকে সরে আসতে হবে
চাঁদা না পেয়ে পাহাড়ে মোবাইল ফোন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করায় পিসিসিপি’র প্রতিবাদ চাঁদা না পেয়ে পাহাড়ে মোবাইল ফোন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করায় পিসিসিপি’র প্রতিবাদ
২০২৪ সালে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পরিস্থিতির উপর ইউপিডিএফের রিপোর্ট ২০২৪ সালে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পরিস্থিতির উপর ইউপিডিএফের রিপোর্ট
বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির
কাল দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন গণতন্ত্র মঞ্চ কাল দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন গণতন্ত্র মঞ্চ
পিসিজেএসএস সন্তু গ্রুপ কর্তৃক মিটন চাকমাকে হত্যার ঘটনায় চার সংগঠনের নিন্দা পিসিজেএসএস সন্তু গ্রুপ কর্তৃক মিটন চাকমাকে হত্যার ঘটনায় চার সংগঠনের নিন্দা
পানছড়িতে সন্তু গ্রুপের সশস্ত্র হামলায় ইউপিডিএফ এর সংগঠক মিটন চাকমা হত্যার নিন্দা পানছড়িতে সন্তু গ্রুপের সশস্ত্র হামলায় ইউপিডিএফ এর সংগঠক মিটন চাকমা হত্যার নিন্দা
ইউপিডিএফের আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে সাজেকে বিক্ষোভ ইউপিডিএফের আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে সাজেকে বিক্ষোভ
বৈষম্য দূর ও সকলের সমঅধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই হবে আমাদের প্রধান কাজ : সুপ্রদীপ চাকমা বৈষম্য দূর ও সকলের সমঅধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই হবে আমাদের প্রধান কাজ : সুপ্রদীপ চাকমা
অন্তর্বর্তীকালীন সরকারকে ইউপিডিএফের অভিনন্দন অন্তর্বর্তীকালীন সরকারকে ইউপিডিএফের অভিনন্দন

আর্কাইভ