শনিবার ● ২৫ জুলাই ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: “মাছ উৎপাদন বৃদ্ধ করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ ও জরিমানা করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোহাগী ইউনিয়নের ঢালিয়া বিলে অভিযান চালিয়ে ২হাজার মিটার কারেন্ট জাল ও ১শ মিটার বেড় জাল জব্দ করে ইয়াসমিন বেগম ও নার্গিস বেগম নামের দুই নারীকে ২হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ.এস.এম. সানোয়ার রাসেল, আতাউল করিম সেলিম, হারুন অর রশিদ, আজিজুল ইসলাম, আব্দুল মজিদ, ইউপি সদস্য মজিবুর রহমান প্রমুখ।
এছাড়াও সোহাগী বাজারে লাইসেন্স না নিয়ে মাছের খাবার বিক্রি করায় বাজারের তিনটি দোকানে অভিযান চালিয়ে ব্যবসায়ী আমিনুল ইসলামকে ৬হাজার, আতিকুর রহমানকে ৫হাজার ও শরিফ আহমেদকে ৫শ টাকা জরিমানা করা হয়।





ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো
তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার
ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি
ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি
ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার