শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ জুলাই ২০২০
প্রথম পাতা » জাতীয় » করোনা টেস্ট মানুষের কাছে আতংকে পরিনত হয়েছে বাম জোটের সংবাদ সম্মেলনে সাইফুল হক
প্রথম পাতা » জাতীয় » করোনা টেস্ট মানুষের কাছে আতংকে পরিনত হয়েছে বাম জোটের সংবাদ সম্মেলনে সাইফুল হক
সোমবার ● ২৭ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা টেস্ট মানুষের কাছে আতংকে পরিনত হয়েছে বাম জোটের সংবাদ সম্মেলনে সাইফুল হক

ছবি : বাম জোটের সাংবাদিক সম্মেলনঢাকা :: আজ ২৭ জুলাই সোমবার দুপুরে ২নং পুরানা পল্টনস্থ মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাম জোটের সংবাদ সম্মেলনে জোটের নেতা বিপ্লবী ওয়ারকারস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন
করোনা মোকাবেলায় সীমাহীন ব্যর্থতার পাশাপাশি সরকার এখন বন্যা পরিস্থিতিতে জনগণকে রক্ষায়ও চরম ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। ছয় মাস পার হবার পরেও স্বাস্থ্যখাতের নৈরাজ্য ও অব্যবস্থাপনা দূর হয়নি। করোনা সংক্রমণ যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে,যে কারণে বহুমুখী হয়রানি,খরছ আর একঘরে হবার ভয়ে মানুষ এখন করোনা টেস্ট করাতে আতংকে পরিনত হয়েছে। এইভাবে কোন দেশ চলতে পারে না। এই অবস্থায় দেশ ও জনগণকে রক্ষায় বাম জোটের নেতা কর্মীদেরকে ঝুঁকি নিয়েই রাজপথে দাঁড়াতে হচ্ছে।

করোনা মহামারীতে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের সীমাহীন ব্যর্থতা, দুর্নীতি-লুটপাট-অব্যবস্থাপনা-সমন্বয়হীনতা, বন্যা পরিস্থিতির অবনতি, ত্রাণ বিতরণে অপর্যাপ্ততা, রাষ্ট্রীয় পাটকল বন্ধ, শ্রমিক ছাঁটাই, কর্মহীন হতদরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা, জননিরাপত্তা, বর্তমান সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় সম্পর্কে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের উদ্যোগে আজ সোমবার দুপুর ১২টায় ২নং পুরানা পল্টনস্থ মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, কমিউনিস্ট লীগের সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী) নেতা মানস নন্দী, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গণসংহতি আন্দোলনের সম্পাদক বাচ্চু ভূইয়া। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, সিপিবি’র কাফী রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান, ইউসিএলবি’র নজরুল ইসলাম।
সংবাদ সম্মেলন থেকে নন্মোক্ত ৯ দফা দাবি উত্থাপন করা হয় এবং ঈদের পরে এইসকল দাবিসহ সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জাতীয় কনভেনশনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে উল্লেখ করা হয়।
১. করোনা মোকাবেলায় ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী ও দুর্নীতি-অব্যবস্থাপনার জন্য দায়ী মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের অবিলম্বে অপসারণ ও শাস্তি দিতে হবে।
২. স্বাস্থ্যখাতের ঠিকাদার- মিঠুসহ ব্যবসায়ী সিন্ডিকেট ও তার হোতাদের গ্রেপ্তার বিচার করতে হবে।
৩. করোনা টেস্টের ফি বাতিল করতে হবে। প্রতি জেলায় করোনা টেস্টের ল্যাব প্রতিষ্ঠা ও সকল নাগরিকের করোনা পরীক্ষা ও চিকিৎসা বিনামূল্যে করতে হবে। সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে, বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ করে করোনা চিকিৎসা সেবা দিতে হবে।
৪. বন্যার্তদের পর্যাপ্ত ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন করতে হবে।
৫. রাষ্ট্রীয় পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে। বন্ধ বা পিপিপি নয়, আধুনিকায়ন করে রাষ্ট্রীয় পাটকল চালু রাখতে হবে।
৬. গার্মেন্টসসহ সকল প্রতিষ্ঠানে শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে। ঈদের আগেই সকল শ্রমিকদের বকেয়াসহ জুলাই মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করতে হবে।
৭. সাড়ে ৬ কোটি দরিদ্র, কর্মহীন মানুষকে নগদ অর্থ সহায়তা প্রদান করতে হবে।
৮. নিবর্তনমূলক কালো আইন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃত সাংবাদিক কাজল, লেখক মোস্তাক আহমেদ, কার্টুনিস্ট কিশোর, এ্যাক্টিভিস্ট দিদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী জাহিদুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিরাজুমমুনীরা ও খুলনার পাটকল শ্রমিক নেতা নূরুল ইসলাম, অলিয়ার রহমানসহ সকল বন্দিদের ঈদের আগেই নিঃশর্ত মুক্তি দিতে হবে।
৯. ফ্যাসিবাদী দুঃশাসন রুখে দাঁড়াও, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হও।
সংবাদ সম্মেলনে উপরোক্ত ৯ দফা দাবিতে দেশের সকল বাম প্রগতিশীল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তিবর্গকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণকে রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ