শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ জুলাই ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » অনিয়মের অভিযোগে এমপি নাহিদের নির্দেশে স্কুল এন্ড কলেজের নির্মান কাজ বন্ধ
প্রথম পাতা » সকল বিভাগ » অনিয়মের অভিযোগে এমপি নাহিদের নির্দেশে স্কুল এন্ড কলেজের নির্মান কাজ বন্ধ
সোমবার ● ২৭ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনিয়মের অভিযোগে এমপি নাহিদের নির্দেশে স্কুল এন্ড কলেজের নির্মান কাজ বন্ধ

ছবি : সংবাদ সংক্রান্তসিলেট প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভবন নির্মাণে উঠেছে অনিয়মের অভিযোগ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অভিযোগ নিম্নমানের বালু ও পাথর দিয়ে ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান এম আহমদ ট্রেডার্স এন্ড এমআর কন্সট্রাকশন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অভিযোগের বিষয়টি সাংবাদিকরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি-কে অবগত করলে তিনি তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রকৌশলী নজরুল হাকিম-কে গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুলের ভবন নির্মাণের কাজ বন্ধ করতে নির্দেশ দেন। এবং অভিযোগকৃত অনিয়মের তদন্ত করে ভালো মানের নির্মাণসামগ্রী দ্বারা ভবন নির্মানের নির্দেশনা দেন তিনি।

উল্লেখ্য, সোমবার (২৭ জুলাই) সকালে গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুলের নির্মাণাধীন একটি ভবনের প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ শুরুর পর এলাকাবাসীর নজরে আসে ঢালাই কাজে ব্যবহৃত বালুর বেশির ভাগই পলিমাটি মিশ্রিত এবং কাজে ব্যবহৃত পাথর লালচে রঙের। পাথর গুলোর উপরের দিক সাদা রঙের পাথরের প্রলেপ দিয়ে ডাকা। পরে তাৎক্ষণিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী এর প্রতিবাদ জানালে কাজে নিয়োজিত সাইট ইঞ্জিনিয়ার এর সদুত্তর দিতে পারেননি।

এলাকার বিশিষ্ট মুরুব্বী ও সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক বলেন, নির্মাণের কাজে ব্যবহৃত বালুর মধ্যে মাটি ও কাঁদার মিশ্রণ রয়েছে। এছাড়া মরা ও কাঁদাযুক্ত পাথরের উপরে এক স্তর সাদা পাথরের প্রলেপ দিয়ে ঢাকা আর নিচের পুরো পাথর লালচে রঙের।

অনিয়ম প্রসঙ্গে নির্মাণাধীন প্রতিষ্ঠানের কাজের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এম আহমদ ট্রেডার্স এন্ড এমআর কন্সট্রাকশন এর স্বত্ত্বাধিকারী মারুফ আহমদ অভিযোগ অস্বীকার করেন।

এ ব্যাপারে মুঠোফোনে শিক্ষা অধিদপ্তর সিলেট জোনের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমের সাথে কথা বলতে চাইলে তিনি মিটিং এ আছেন বলে জানান।





আর্কাইভ