শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ জুলাই ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে বিনামূল্যে ৮৫০ পরিবারকে শিশু খাদ্য ও ঈদ বস্ত্র বিতরণ
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে বিনামূল্যে ৮৫০ পরিবারকে শিশু খাদ্য ও ঈদ বস্ত্র বিতরণ
সোমবার ● ২৭ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলগঞ্জে বিনামূল্যে ৮৫০ পরিবারকে শিশু খাদ্য ও ঈদ বস্ত্র বিতরণ

ছবি : সংবাদ সংক্রান্তএম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র উদ্যোগে “গুড বাজার জিএনবি” এর মাধ্যমে ৮৫০ জন শিশু পরিবারের মধ্যে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার ২৭ জুলাই দুপুরে সংস্থার আদমপুরস্থ কার্যালয়ের সম্মুখে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
ব্যতিক্রমী গুড বাজারের মাধ্যমে কোভিড-১৯ এর কারনে ৮৫০জন অসহায় শিশু পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরন করা হয়। যার মধ্যে ছিল চাল ৬ কেজি, পোলাও চাল ১ কেজি, লবন ১ কেজি, সয়াবির তেল ১ লিটার, সেমাই ১ প্যাকেট, চিনি ১ কেজি, আলু ১ কেজি, পিয়াজ ১ কেজি, দুধ ২৫০ গ্রাম, ব্যাকট্রল সাবান ২টি, জিঙ্ক ও সি ভিট ট্যাবলেট, শাড়ি, লুঙ্গি, গেঞ্জি, মেহেদি, চুলের ব্যান্ড ও বাচ্চাদের জন্য খেলনা। যারা এই সাহায্য নেয় তারা তাদের চাহিদা অনুসারে বিনামূল্যে তাদের পছন্দের পণ্যটি গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার গুড বাজার থেকে সংগ্রহ করে আনন্দ সহকারে হাঁসতে হাঁসতে প্রস্থান করে। তিনদিনের এই বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদাল হোসেন, কমলগঞ্জ থানার এসআই মোঃ সিরাজুল ইসলাম, আদমপুর ইউপি সদস্য কে মনিন্দ্র কুমার সিংহ, গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র ব্যবস্থাপক রোমিও রতন গমেজ, প্রোগ্রাম ইনচার্জ প্রবীর নকরেক, হেলথ অফিসার মহাদেব রায় নিশান, আইজি অফিসার রবিন্দ্র শীল ও কমিউনিটি এ্যাকশন টিমের সদস্য বৃন্দ।
উল্লেখ্য, বাজারের কার্যক্রম চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। মোট ১৪ শ পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হবে বলে
গুড নেইবারস মৌলভীবাজার সিডিপি সূত্রে জানা যায়।
কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান বলেন, এটি একটি ভাল উদ্যোগ। তিনি আরও বলেন বিষয়টি যেন অব্যাহত থাকে।


কমলগঞ্জে অটোরিক্সা চালককে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই

কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জের দক্ষিণ বালিগাঁও এলাকার শ্রীমঙ্গল রোডে অটোরিক্সা চালককে মারধর করে গলায় ছুরি ধরে মোবাইল ও নগদ ৩,৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। শনিবার (২৫ জুলাই) রাত প্রায় ১০টায় ঘটনাটি ঘটে।
ছিনতাই ও মারধরের শিকার অটোরিক্সা চালক মোঃ রিপন মিয়া বলেন,আমি টমটম নিয়ে যাওয়ার সময় বালিগাঁওয়ের রাস্তার মুখে দক্ষিণ বালিগাঁও গ্রামের রোহাব উল্লাহ এর মাদকসেবী ছেলে আজব মিয়া (৩৫) আমাকে সিগনাল দেয় আমি অটোরিক্সা (টমটম) দাড় করতেই কিছু না বলে গলায় ছুরি ধরে মানিব্যাগ ও আমার মোবাইল ফোন নেওয়ার জন্য জোর করে।
এতে আমি বাঁধা প্রদান করলে আমার ডান কাঁধে ছুরি দিয়ে জখম করে এবং শরীরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে এ সময় আমি হাল্লা চিৎকার করলে আশে পাশের পথচারী দৌড়ে আসলে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় “। মারধর করে মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের বিষয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অটোরিক্সা ছিনতাইয়ের বিষয়ে কমলগঞ্জ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ সুরমান আলী জানান, “অটোরিক্সা চালক রিপনের মোবাইল ও মানিব্যাগ ছিনতাই ও মারামারির বিষয়ে তিনি সরেজমিন ছিলেন না, তবে ভুক্তভোগীর শরীরে আঘাতের চিহ্ন দেখেছেন”।
নাম প্রকাশে অনৈচ্ছুক স্থানীয় কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, “আজব আলী প্রায় সময় নেশাদ্রব্য পান করে বিভিন্ন অপকর্ম করে থাকে, এছাড়াও অতীতে প্রায় সময় এলাকার শ্রীমঙ্গল রোডে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে “।
এ বিষয়ে কমলগঞ্জ থানায় এসআই অনিক বড়ুয়া বলেন, “তদন্ত সাপেক্ষ অপরাধীর ব্যবস্থা নেওয়া হবে”।





মৌলভীবাজার এর আরও খবর

ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি
চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত
কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪ কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪
কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ
কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার
কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময় কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময়
কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই
ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)