শিরোনাম:
●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু
রাঙামাটি, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ জুলাই ২০২০
প্রথম পাতা » কৃষি » এক সপ্তাহে কাঁচা মরিচের দাম তিনদফা বৃদ্ধি
প্রথম পাতা » কৃষি » এক সপ্তাহে কাঁচা মরিচের দাম তিনদফা বৃদ্ধি
সোমবার ● ২৭ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক সপ্তাহে কাঁচা মরিচের দাম তিনদফা বৃদ্ধি

ছবি : সংবাদ সংক্রান্তমো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলের হাট-বাজারে কাঁচা মরিচের দাম লাফি লাফিয়ে বাড়ছে। গত এক সপ্তাহের ব্যবধানে দাম তিনদফা বৃদ্ধি পেয়েছে। এতে নিম্ন এবং মধ্য আয়ের মানুষের পক্ষে কাঁচা মরিচ কেনা অসম্ভব হয়ে পড়েছে।

হাট বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার চাটমোহর পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১২০ টাকা দরে। এর তিনদিন পর অর্থাৎ গত শুক্রবার প্রতি কেজি মরিচ বিক্রি হয় ১৫০টাকা দরে। আর গত সোমবার চাটমোহর পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাট-বাজার এবং চলনবিল অঞ্চলের বিভিন্ন উপজেলায় প্রতি কেজি মরিচ বিক্রি হয় ২০০টাকা দরে। অর্থাৎ গত বুধবার থেকে সোবার পর্যন্ত মাত্র এক সপ্তাহের ব্যবধানে উপজেলার সকল হাট-বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম তিনদফা বৃদ্ধি পায়। এতে দৈনন্দিন প্রয়োজন থাকা সত্ত্বেও নিম্ন ও মধ্যো আয়ের মানুষের পক্ষে কাঁচা মরিচ কেনা সম্ভব হচ্ছেনা। এদের মধ্যে দুই/চার জন অতি প্রয়োজনে কাঁচা মরিচ কিনলেও ১/২শ গ্রাম করে কিনছেন।

অনেকে আবার কাঁচা মরিচের বিকল্প হিসাবে আদা ও শুকনা মরিচ কিনছেন। পৌরসভার ২নং ওয়ার্ডে ছোটশালিখা মহল্লার দিনমজুর মো. ইসমাইল হোসেন বলেন, গত সোমবার কাঁচা মরিচ কিনতে পৌরসভার নতুন বাজারে গিয়েছিলাম। কিন্তু প্রতি কেজি মরিচের দাম ২০০টাকা হওয়ায় কিনতে পারি নাই। পরে কাঁচা মরিচের পরিবর্তে শুকনা মরিচ কিনেছি। একই ধরনের কথা বলেছেন, উপজেলার বিলচলন ইউনিয়নের চরপাড়া গ্রামের ভ্যান চালক মো. শফিকুল ইসলাম। তিনি বলেন কাঁচা মরিচ কেনা খুবই দরকার ছিল। কিন্তু স্থানীয় চরপাড়া বাজারে গিয়ে দেখি প্রতি কেজি মরিচের দাম ২০০টাকা। সেকারণে কাঁচা মরিচ না কিনে বিকল্প হিসাবে শুকনো মরিচ ও আদা কিনেছি।

এ ব্যাপারে চাটমোহর পৌরসভার থানা বাজারের সবজি ব্যবসায়ীর আড়ৎদার মো. সাইফুল ইসলাম বলেন, অতিবৃষ্টি ও বর্ষায় মরিচের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় আমদানি কমে গেছে। সেকারণে দাম বৃদ্ধি পেয়েছে। আমদানি বাড়লেই দাম কমে যাবে। তবে ক্রেতারা অভিযোগ করে বলছেন হাট-বাজারে কাঁচা মরিচের যথেষ্ট আমদানি থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় দাম বাড়িয়ে বিক্রি করছে।





আর্কাইভ