শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » বাগদাফার্ম এলাকায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
প্রথম পাতা » গাইবান্ধা » বাগদাফার্ম এলাকায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
রবিবার ● ৯ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগদাফার্ম এলাকায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা :: আন্তর্জাতিক আদিবাসী দিবসে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকার সাঁওতালরা তাদের বাপ দাদার জমি ফেরত, নিহত তিন সাঁওতাল শ্যামল, মঙ্গল ও রমেশ হত্যা ও সাঁওতালদের বাড়ী ঘরে আগুন লাগানোর সাথে যুক্ত আসামীদের বিচারের দাবীতে আজ রবিবার সাঁওতাল ও বাঙালিরা এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, এএলআরডি ও জন উদ্যোগ এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের গাইবান্ধার আয়োজন করে। বিক্ষুব্ধ সাঁওতালরা বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন, পতাকাসহ একটি বিক্ষোভ মিছিল নিয়ে মাদারপুর-জয়পুর সাঁওতাল পল্লী থেকে হেঁটে ১৪ কিলোমিটার রাস্তা অতিক্রম করে গোবিন্দগঞ্জ শহর প্রদক্ষিণ শেষে মহাসড়কের থানা মোড়ে এসে এক সমাবেশ করে।

সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, পরিবেশ আন্দোলনের আহবায়ক ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী বাঙালী সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারন সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সাঁওতাল হত্যার মামলার বাদী থমাস হেমব্রম, আদিবাসী নেত্রী তৃষ্ণা মুর্মু, ভূমি সংগ্রাম কমিটির নেতা স্বপন শেখ, গণেশ মুর্মু, রাফায়েল হাসদা, আরিফুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ঘটনার প্রায় চার বছর হলেও তাদের বাপ-দাদার সম্পত্তি ফেরত পাওয়ার জন্য কোন উদ্যোগ গ্রহণ করা হয় নাই। চুড়ান্ত অভিযোগ পত্রে ঘটনার সাথে সরাসরি যুক্ত এজাহারভূক্ত আসামী গোবিন্দগঞ্জ আসনের সে সময়ের সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও প্রকাশ্যে সাঁওতালদের বাড়ি ঘরে অগ্নিসংযোগকারী অতি উৎসাহী পুলিস গুরুত্বপূর্ণ আসামীদের নাম বাদ দেয়ায় তারা বিক্ষুদ্ধ হয়েছে। তারা বলেন, সারা পৃথিবীর গণমাধ্যমে প্রকাশিত আগুন লাগানোর ফুটেজ, ছবি প্রকাশ পেলেও এখন পর্যন্ত কোন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদেরকে বিচারের আওতায় আনা হয়নি। এর মাধ্যমে সাঁওতালদের সাথে পরিহাস করা হয়েছে। বর্তমানে সিআইডি’র কাছে মামলাটি তদন্তাধীন আছে। সিআইডি’র কাছে মামলাটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে চার্জ প্রদানের দাবি করেন। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। বক্তারা আরো বলেন, করোনাকালীন সময়ে সাঁওতালদের জীবন জীবিকা দুবিসহ হয়ে পড়েছে, সাঁওতালরা অর্ধাহারে অনাহারে দিনযাপন করছে, কিন্তু প্রশাসন থেকে কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

বক্তব্যে ফিলিমন বাসকে বলেন, এই বিচারহীনতা প্রমাণ করে জাতিগত সংখ্যালঘু সাঁওতালদের কত অবহেলার চোখে দেখা হয়। মহান মুক্তিযুদ্ধে সাঁওতাল-বাঙালিরা মিলে এদেশ স্বাাধীন করেছে। স্বাধীনতার ৪৮বছর পর তারা নিজ ভূমি থেকে উচ্ছেদ হয়েছে। সেই ভূমি উদ্ধার করতে গিয়ে জীবন দিয়েছে শ্যামল, মঙ্গল ও রমেশ। এখন তাদের সেই হত্যাকান্ডের ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে। এ কোন বাংলাদেশে তারা বসবাস করছে। তিনি প্রশ্ন করেন এজন্যই কি মুক্তিযুদ্ধে তারা অংশ নিয়েছিলেন?

নদী ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে গাইবান্ধা পাউবো কার্যালয়ে অবস্থান ও সমাবেশ

গাইবান্ধা :: নদী ভাঙন, বন্যা সমস্যার স্থায়ী সমাধান ও গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের ঠাকুরের ভিটা, পূর্বপাড়া ও ভাঙ্গার ঘাটে নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে রোববার ভাঙন কবলিত ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে গাইবান্ধা জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলার আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, গিদারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সাদেক লেবু, ভাঙন কবলিত এলাকাবাসী সবুজ মিয়া, আব্দুল মালেক মিয়া, মাহবুব আলম মিলন প্রমুখ।

বক্তারা অবিলম্বে নদী ভাঙন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধান, ভাংগন কবলিত মানুষদের পূনর্বাসন, গিদারী পূর্বপাড়া, ডাংগার ঘাট ও ঠাকুরের ভিটায় জরুরী ভিত্তিতে ভাংগন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ভফুন কবলিত মানুষদের খাদ্য-চিকিৎসা-নগদ অর্থ প্রদানের দাবি জানান।

শেষে পাউবো জেলা নির্বাহী প্রকৌশলী নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি তুলে নেয়া হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)