শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ আগস্ট ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে মোনোঘর স্কুলে একটি এসএসসি’র প্রশংসাপত্রের দাম ১৪শত টাকা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে মোনোঘর স্কুলে একটি এসএসসি’র প্রশংসাপত্রের দাম ১৪শত টাকা
সোমবার ● ১০ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে মোনোঘর স্কুলে একটি এসএসসি’র প্রশংসাপত্রের দাম ১৪শত টাকা

টাকা আদায়ের রশিদের কপিষ্টাফ রিপোর্টার :: দেশের যে কোন স্কুলে ১টি টেষ্টিমোনিয়াল বা প্রশংসাপত্রের জন্য ৫০-১শত টাকা নেয়া হয়।
রাঙামাটি শহরের রাঙ্গাপানি এলাকায় অবস্থিত মোনোঘর অনাথ আশ্রমের অধিনে ছাত্র-ছাত্রীদের টেষ্টিমোনিয়াল বা প্রশংসাপত্র বিক্রিতে এবছর রেকর্ড করেছে মোনোঘর রেসিডেন্সিয়াল স্কুল। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে মোনোঘর রেসিডেন্সিয়াল স্কুল থেকে মাধ্যমিক (এসএসসি) পাশ করা ছাত্র-ছাত্রীরা তাদের উচ্চ মাধ্যমিক কলেজে ভর্তির জন্য স্কুলের টেষ্টিমোনিয়াল বা প্রশংসাপত্র নিতে ১ হাজার ৪ শত টাকা ধার্য্য করেছে স্কুল কর্তৃপক্ষ। গলাকাটা এ ফি আদায়ে সরকারের শিক্ষা বিভাগের কোন ভুমিকা নেই বলেও জানা যায়।
জানা গেছে, এবার মোনোঘর অনাথ আশ্রমের অধিনে মোনোঘর রেসিডেন্সিয়াল স্কুল থেকে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ২৭৮ জন এসএসসি পরিক্ষায় অংশ গ্রহন করে তন্মমধ্যে ৫৯ জন অকৃকার্য বা ফেল করে বাকি ২১৯ জন ছাত্র-ছাত্রীরা তাদের উচ্চ মাধ্যমিক ভর্তির জন্য স্কুলের টেষ্টিমোনিয়াল বা প্রশংসাপত্র নিতে ১ হাজার ৪ শত পরিশোধ করিতে হচ্ছে।
মোনোঘর রেসিডেন্সিয়াল স্কুল কর্তৃপক্ষ টেষ্টিমোনিয়াল বা প্রশংসাপত্র বিক্রয় করে এবছর ৩ লক্ষ ৬৬ হাজার টাকা আয় করছেন ।
একটি প্রশংসাপত্রের জন্য এত টাকা ফি নির্ধারন হওয়ায় প্রতন্ত এলাকার গরীব পাহাড়ি ছাত্র-ছাত্রীরা পরেছেন মহাবিপদে।
বৈশ্বিক করোনা ভাইরাস পরিস্থিতিতে উপার্জনহীন কর্মহীন পরিবারগুলোর এমনিতেই কলেজে ভর্তির ফি যোগাড় করা অসাধ্য হয়ে পরেছে তার উপর স্কুলের একটি প্রশংসাপত্রের দাম ১ হাজার ৪ শত টাকা, পার্বত্য অঞ্চলের গরীব খেটে খাওয়া পরিবারের সন্তানদের জন্য যেন আকাশ ভেঙে কপালে পরেছে।
একটি প্রশংসাপত্রের জন্য গরীবের গলাকাটা ফি নির্ধারন বিষয়ে জানতে চাইলে মোনোঘর রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক ঝিমিত ঝিমিত চাকমা সিএইচটি মিডিয়াকে বলেন, মোনঘর স্কুল ট্রাষ্টের মাধ্যমে পরিচালিত হয়, আমাদের স্কুল বা প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত নয়। ফলে শিক্ষকের প্রনোদনা ২ শত টাকা, শিক্ষার্থীরা অসুস্থ হলে চিকিৎসা তহবিলে ২ শত টাকা এবং উন্নয়ন খ্যাতে শিক্ষকের বেতন দেওয়ার জন্য ১ হাজার টাকা, মোট ১ হাজার ৪শত প্রতি শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে বলে তিনি স্বীকার করেন। এটা গত তিন বছর ধরে এভাবে নেওয়া হচ্ছে। এখানে প্রশংসাপত্র মুখ্য নয়, ছাত্রছাত্রীদের অভিবাবকদেরও মিটিংয়ের বুঝিয়ে দেওয়া হয়েছে এবং ট্রাষ্টি বোর্ডেরও অনুমতি রয়েছে। তবে যারা নিতান্তই দিতে পারবেনা তাদের কাছ থেকে জোর করে টাকা নেয়া হচ্ছেনা বলে জানান প্রধান শিক্ষক। তিনি বলেন একজন নতুন ছাত্র ভর্তি হতে হলে মাথাপিছু ৬ হাজার একশত টাকা, মোনোঘর হোষ্টেলে অবস্থান করলে প্রতিমাসে মাথাপিছু ১ হাজার ৮ শত ৫০ টাকা প্রয়োজন হয়। বর্তমানে ৯০জন শিক্ষার্থীর খরচ সরকারি ভাবে সমাজ কল্যাণ বিভাগ থেকে বহন করা হচ্ছে।
বিষয়টি নিয়ে রাঙামাটি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন চাকমা সিএইচটি মিডিয়াকে বলেন, বিষয়টি জানার পর আমি প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি, ১ হাজার ৪ শত টাকা নিচ্ছে এটা সত্য, তারা বলছে এটা ট্রাষ্টি বোর্ডের সিদ্ধান্ত। ম্যানেজিং কমিটি বা ট্রাষ্টি বোর্ডের সিদ্ধান্ত হলে তো আমাদের কিছু করার নাই। বর্তমানে সরকার থেকে যে সুবিধা পায় ২০২২ সালের পর তার আওতায় থাকবেনা বলে প্রধান শিক্ষক জানিয়েছেন, বলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

এবিষয়ে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা উপমা বলেন আমি বিষয়টা দেখছি, আমি তাদের সাথে কথা বলবো ।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার
ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার
রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু
রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)