শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ আগস্ট ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প
সোমবার ● ১০ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে গোয়ালবাড়ি আলোর পথে ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে গোয়ালবাড়ি গ্রামে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্প চলবে বিকেল ৪টা পর্যন্ত।
দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও ঐ গ্রামের মুরব্বি আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক আবু তাহের। গোপালবাড়ি আলোর পথে ফাউন্ডেশনের উদ্যোক্তা এবং আত্রাই উপজেলা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুস সালাম মীর এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ক্যাশিয়ার কামরুজ্জামান, মোঃ হামিদুর ইসলাম, প্রধান চিকিৎসক মোঃ হেলাল উদ্দিন সহকারি ফজলে রাব্বি এবং আশরাফুল ইসলাম এবং ফাউন্ডেশনের সদস্য বৃন্দ ও গ্রামের মুরুব্বিগণ।
ক্যাম্পে এসে চিকিৎসা পান প্রায় ২৫০জন রোগী। এছাড়াও বিভিন্ন ওষুধ কোম্পানির পক্ষ থেকে রোগীদের ফ্রি ওষুধ বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের উদ্যোক্তা আব্দুস সালাম মীর বলেন, গ্রামের অসহায় গরীব মানুষদের কথা চিন্তা করে গত সেপ্টেম্বর মাসে আমরা একটি ফাউন্ডেশন গঠন করি গোয়ালবাড়ি আলোর পথে ফাউন্ডেশন, আলোর পথে আসবো আদর্শগ্রাম গড়বো এই শ্লোগানকে বুকে ধারণ করে ৫১ জন সদস্য নিয়ে আমাদের পথ চলা। বিগত দিনে আমরা গ্রামের অসহায় মানুষদের নিয়ে কাজ করেছি, শিক্ষা খাতে, চিকিৎসা খাতে, বিবাহ খাতে, এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছি যা ভবিষ্যতে অব্যাহত থাকবে। তিনি আরো বলেন আমরা মূলত কাজ করছি অসহায় মানুষদের জন্য আমরা কাজ করতে চাই। আমাদের গ্রামের সবাই স্বনির্ভর হোক, তাই দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি, তারই ধারাবাহিকতায় পরীক্ষামূলক এককালীন তিনটি ছাগল বিতরণ করেছি, এবং আগামীতে বিশটি পরিবারের মাঝে ছাগল বিতরণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)