শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » রাজাপুরে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
প্রথম পাতা » ঝালকাঠি » রাজাপুরে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজাপুরে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ছবি : সংবাদ সংক্রান্তগাজী মো.গিয়াস উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুরে মরণনেশা ইয়াবার ভয়ঙ্কর বিস্তার লাভ করায় অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার ফলে পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়ে নানা প্রশ্নের মধ্যে চার হাজার পাঁচশ সতের পিস ইয়াবাসহ কামাল হোসেন (৪২) ও সাইফুল ইসলাম আকন (৪৩) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীদের সাথে থাকা মটর সাইকেলসহ ইয়াবা ট্যাবলেটের চালানটি উদ্ধার করে পুলিশ। গত ৪ মাস ধরে কামাল চট্টগ্রাম থেকে মাদকদ্রব্য এনে এ উপজেলায় সরবরাহ করে আসছিল। তারা ইয়াবাগুলো চট্টগ্রাম থেকে নৈকাঠি এলাকায় সরবরাহের জন্য নিয়ে আসছিলো।
আটক কামাল হোসেন চট্টগ্রামের হালিশহর এলাকার নিজাম উদ্দিনের ছেলে ও পিরোজপুর জেলার দাউদপুর এলাকায় তার শ্বশুর বাড়ি এছাড়া সাইফুল ইসলাম আকন রাজাপুরের গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠী গ্রামের মৃত জলিল আকনের ছেলে।
পুলিশ জানায়, চট্টগ্রামের কক্সবাজার ও টেকনাফ থেকে গত চারমাস ধরে ইয়াবা এনে এ অঞ্চলের বিভিন্ন এলাকায় সহবরাহ করত এই মাদক কারবারিরা। এই খবরের সূত্র ধরে অনুসন্ধানে নামে পুলিশ। তারই ধারাবাহিকতায় গতকাল পুলিশের কাছে খবর আসে, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকার মাদক ব্যবসায়ী ইরফানের কাছ থেকে ইয়াবার একটি চালান নিয়ে রাজাপুরে আসছে মাদক কারবারি কামাল হোসেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরের নৈকাঠী এলাকায় গতকাল মধ্যরাতে অবস্থান নেয় পুলিশ। রাত দেড়টার দিকে একটি মোটর সাইকেলে নৈকাঠী এলাকায় ইয়াবার চালানটি নিয়ে এসে পৌঁছায় কামাল ও সাইফুল। এ সময় তাদের আটক করে দেহ তল্লাশি করে চার হাজার পাঁচশ সতের পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
অনুসন্ধানে জানা যায়, ভৌগলিক অবস্থার কারণে বাইরের জেলা থেকে মাদকের চালান রাজাপুর উপজেলায় প্রবেশ করে সবচেয়ে বেশি। আর সেই কারনেই উপজেলা শহর থেকে অজোপাড়া গাঁ পর্যন্ত সব স্থানেই এখন হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ‘ক্রেইজি ড্রাগ’ ইয়াবা। মোবাইল ফোনে অর্ডার দিলেই মুহূর্তেই হাতে চলে আসছে ছোট আকারের হরেক রঙের এই মাদক দ্রব্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ইয়াবার খুচরা ব্যবসায়ীরা মাঝে মধ্যে গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল হোতারা। এতেকরে ঠেকানো যাচ্ছে না ইয়াবা ব্যবসা। বানের পানির মতো রাজাপুরে ঢুকছে ইয়াবার চালান। আর যারা গ্রেফতার হচ্ছেন তাদেরও আটকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। আইনের ফাঁক গলে তারা বেরিয়ে আসছে কারাগার থেকে। ফিরছে ইয়াবা ব্যবসায়।
এ বিষয় সহকারি পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন বলেন, আটকৃত কামাল হোসেন পিরোজপুর জেলার দাউদপুর এলাকায় তার শ্বশুর বাড়িতে যাওয়া-আসার সময় স্থানীয় মাদক ব্যবসায়ীদের সাথে সম্পর্ক গড়ে তোলেন। আমরা গত চারমাস ধরে এই ব্যক্তিদের আটকের চেষ্টা করছি। এ অঞ্চলের অন্য মাদক কারবারিদের বিষয়েও তথ্য পাওয়া গেছে। তাদের আটক করতে কাজ করছে পুলিশ। আটক দুইজন সহ সংস্লিস্ট বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পরে তাদের ঝালকাঠি আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ।
প্রসঙ্গত, রাজাপুর থানা পুলিশের হাতে এটাই প্রথম মাদকের জেলার বড় চালান আটক। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, মানবদেহের সবচেয়ে ক্ষতিকর নেশা দ্রব্যের মধ্যে ইয়াবা অন্যতম একটি। ইয়াবা অর্থ হলো ক্রেজি মেডিসিন বা পাগলা ওষুধ। যে যাই বলুক না কেন, বাস্তবে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ না হলে পরিস্থিতির কতটা উন্নতি হবে সেটি নিয়ে সংশয় প্রকাশ করছেন এলাকাবাসী।





ঝালকাঠি এর আরও খবর

সুগন্ধায় স্পিডবোর্ট  দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল

আর্কাইভ