বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বেহাল সড়ক পরিদর্শনে এমপি মোকাব্বির খান
বেহাল সড়ক পরিদর্শনে এমপি মোকাব্বির খান
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। আজ বৃহষ্পতিবার দুপুর থেকে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়কগুলো পরিদর্শন করেন।
সড়কগুলো হল পীরের বাজার-ধরারাই মান্দারুকা গাজীর মোকাম, রামপাশা-রাজাগঞ্জ বাজার, খাজাঞ্চী রেলওয়ে স্টেশন বাজার-কামাল বাজার, জানাইয়া নোয়াগাঁও-টেংরা রথবাড়ি বাজার।
সড়ক পরিদর্শনকালে সংসদ সদস্য মোকাব্বির খান স্থানীয় সংবাদকর্মীদের জানান, ‘বিশ্বনাথ ও ওসমানীনগরবাসীর দুর্ভোগ লাঘবের জন্যে আমি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। দুটি উপজেলায় যে সকল সড়কের অবস্থা বেহাল, সেগুলো দ্রুত সংস্কার করা হবে। ইতিমধ্যে, এসব সড়ক সংস্কারের জন্যে সাড়ে তিনকোটি টাকা বরাদ্দ এসেছে। আজ কয়েকটি সড়ক পরিদর্শন করেছি। অন্যান্য সড়কগুলোও পর্যায়ক্রমে পরিদর্শন করব।’
সড়ক পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ পাভেল সামাদ, সমাজসেবক আবদুস শহিদ, সংসদ সদস্যের এপিএস অসিত রঞ্জন দেব প্রমুখ।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ