শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২১ আগস্ট ২০২০
প্রথম পাতা » কৃষি » বাগেরহাটে জোয়ারের পানি ও ভারিবর্ষনে ৫০ গ্রাম প্লাবিত
প্রথম পাতা » কৃষি » বাগেরহাটে জোয়ারের পানি ও ভারিবর্ষনে ৫০ গ্রাম প্লাবিত
শুক্রবার ● ২১ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে জোয়ারের পানি ও ভারিবর্ষনে ৫০ গ্রাম প্লাবিত

ছবি : সংবাদ সংক্রান্তশেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে নদীর পানি বেড়ে ও ভারিবর্ষনে অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে শহরের অলিগলি ও রাস্তাঘাটে। বসতঘরে পানি প্রবেশ করায় দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছেন জেলার নদী তীরের বাসিন্দারা।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড জানায়, স্বাভাবিকের চেয়ে পানগুছি নদী,কচানদী.পশুরনদী ,দড়াটানা ও ভৈরব নদীতে দুইদিন ধরে চার-পাঁচ ফুট পানি বেড়েছে। পাশাপাশি টানা বৃষ্টির কারণে পানি জমে গেছে বিভিন্ন স্থানে। নদীর পানি গতরাত থেকে শহর ও নিন্মাঞ্চলের অন্তত ৫০টি গ্রামে ঢুকে পড়েছে।এদিকে, দুপুর থেকে বিকেলের জোয়ারের পানিতে বাগেরহাটের মোরেলগঞ্জ, শরণখোলা, কচুয়া, রামপাল ও চিতলমারী উপজেলার বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে উপজেলার নদী তীরের গ্রামগুলো। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে পানি ঢুকে তলিয়ে গেছে বসতঘর, ফসলের ক্ষেত ও মাছের ঘের। এতে বিপাকে পড়েছেন কৃষক, মৎস্যজীবীসহ সাধারণ মানুষ।

বাগেরহাটে চাষিদের মধ্যে চিংড়ি গবেষণা কেন্দ্রে উৎপাদিত গলদা রেণু বিতরণ

বাগেরহাট :: বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত গলদা চিংড়ির রেণু বিনামূল্যে চাষিদের মধ্যে বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২১ আগস্ট) সকালে গবেষণা কেন্দ্রের হ্যাচারি চত্বরে এ রেণু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম।

বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন চিংড়ি চাষিদের মধ্যে দুই হাজার করে গলদার রেণু (পোনা) বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উৎপদিত রেণু চাষিদের মধ্যে বিতরণ করা হবে বলে চিংড়ি গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে প্রায় এক লাখ পোনা বিতরণ করা হয়।
বিতরণের সময় চিংড়ি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রাকিবুল হাসান, ড. এএসএম তানবিরুল হক, মোসা. সাবরিনা খাতুন, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।





আর্কাইভ