শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ আগস্ট ২০২০
প্রথম পাতা » পাবনা » পাবনার সুজানগরে বন্যাকবলিত গ্রামবাসীর চরম দুর্ভোগ
প্রথম পাতা » পাবনা » পাবনার সুজানগরে বন্যাকবলিত গ্রামবাসীর চরম দুর্ভোগ
শনিবার ● ২২ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাবনার সুজানগরে বন্যাকবলিত গ্রামবাসীর চরম দুর্ভোগ

ছবি : সংবাদ সংক্রান্তমো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনা সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলের পার্শ্ববর্তী রানীনগর ইউনিয়নের বন্যাকবলিত বস্তাল গ্রামবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রত্যেক বছর বন্যার পানি ওই গ্রামে আসামাত্র গ্রামের সকল কাঁচা-পাকা রাস্তা-ঘাট পানির নীচে ডুবে যায়

এ সময় গ্রামের চারপাশ পানিতে থৈ থৈ করে। দৃশ্যত বর্ষা মৌসুমে মনে হয় গোটা বস্তাল গ্রাম পানির ওপর ভাসছে। রানীনগর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আলম পিযুষ বলেন ৩/৪‘শ পরিবার নিয়ে গড়ে উঠা বস্তাল গ্রামটি গাজনার বিলের একদম নিকটে তথা অত্যন্ত নিচু ভূমিতে অবস্থিত। সেকারণে বর্ষার পানি আসলেই গ্রামের প্রতিটি পরিবার পানিবন্দি হয়ে পড়ে।

এ সময় গ্রামের রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় গ্রামের প্রতিটি মানুষ নৌকায় যাতায়াত করে। অবশ্য বর্ষার পানির সাথে পাল্লা দিয়ে চলার জন্য ওই গ্রামের প্রতিটি বাড়িতে রয়েছে একাধিক নৌকা। গ্রামের ভুক্তভোগী বাসিন্দা ইউসুফ আলী বলেন বর্ষার মৌসুমে আমাদের স্থানীয় হাট-বাজারে যাওয়া থেকে শুরু করে দৈনন্দিন সকল কাজ নৌকাযোগেই সম্পন্ন করতে হয়। গ্রামের কমলমতি শিক্ষার্থীরাও নৌকাযোগে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। তবে নৌকাযোগে চলাফেরা করায় ঝুঁকিও রয়েছে। যেকোন সময় নৌকা ডুবে হতাহতের ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।

একই গ্রামের ভুক্তভোগী বাসিন্দা আব্দুল আলীম বলেন বন্যার পানিতে তাদের গবাদিপশু নিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। বন্যার কারণে গবাদিপশু বাড়ির বাইরে রাখা যায়না। সে কারণে রাত-দিন বসত ঘরের পাশে রেখেই লালন-পালন করতে হয়। এতে তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। তাছাড়া বাড়ির চারপাশে বন্যার পানি থাকায় তাদের মধ্যে সাপ আতঙ্কও কাজ করে।

ইতিপূর্বে বর্ষা মৌসুমে বিষধর সাপের কামড়ে ওই গ্রামের একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলেও তিনি জানান। তবে এতো সব প্রতিকূল অবস্থার মধ্যেও গ্রামবাসী বাবা-দাদার ভিটা-মাটি ছেড়ে অন্য কোথাও যেতে রাজি নয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)