শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাউজানে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় : ওসিসহ চারজনের বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাউজানে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় : ওসিসহ চারজনের বিরুদ্ধে মামলা
বুধবার ● ২৬ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় : ওসিসহ চারজনের বিরুদ্ধে মামলা

ছবি : ওসি কেফায়েত উল্লাহরাউজান প্রতিনিধি :: রাউজান থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ ও সাবেক উপপরিদর্শক (এসআই) সাইমুল ইসলামের বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে আড়াই লাখ অর্থ আদায়ের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন কাঞ্চন চৌধুরী নামের এক ব্যক্তি।

গত ২৪ আগষ্ট সোমবার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটি দায়ের হলে বাদী কাঞ্চন চৌধুরীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। বাদী কাঞ্চন রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গহিরা গ্রামের কুশ্বেরী এলাকার হরিদাশ চৌধুরীর ছেলে।

আসামিরা হলেন-রাউজান থানার সাবেক ওসি কেপায়েত উল্লাহ, রাউজান থানার সাবেক এসআই, বর্তমান ধানমন্ডি থানার এসআই সাইমুল ইসলাম, রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত মিলন চৌধুরীর ছেলে উত্তম চৌধুরী ও হরিমোহন ঘোষের ছেলে দিলিপ ঘোষ।

কাঞ্চন চৌধুরী বলেন, ‘২০১৮ সালের ১৭ অক্টোবর রাত ১১টায় চট্টগ্রাম নগরী হতে রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত গ্রামের বাড়িতে যাই। ওই রাতের ১টায় পুলিশ হঠাৎ আমার বাড়ি ঘিরে ফেলে। ঘর থেকে পরিচয় জানতে চাইলে জানানো হয়, “আমি ওসি কেফায়েত উল্লাহ ও পুলিশ।” আমি বাইরে আসলে এসআই সাইমুল আমার মাথায় পিস্তল ধরেন। আমার বাসায় অস্ত্র আছে দাবি করে ওসি বাড়ি তল্লাশি করতে বলেন।’’

তিনি বলেন, ‘পুলিশ তল্লাশির নামে আমার আলমারিতে থাকা মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির দুই লাখ টাকা, একটি চেইনসহ এক ভরী ১২ আনা স্বর্ণ নিয়ে যায়। সঙ্গে আমাকেও থানায় নিয়ে যায়।’

‘আমাকে নেওয়ার সময় আমার মেয়ে জানতে চায়, বাবাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তখন পুলিশ বলে তোমার বাবার কাছ থেকে মাফ চেয়ে নাও। তিনি আর ফিরে আসবেন না। পরদিন আমার স্ত্রী ও মেয়ে থানায় যায়। তখন এসআই সাইমুল রাতে ক্রসফায়ার দেবে বলে দুই লাখ টাকা চায়। তারা ৫০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেবে বলে আর ছাড়েনি। অন্য একটি মামলায় আমাকে কারাগারে পাঠিয়ে দেয়’, বলেন ভুক্তভোগী ব্যক্তি।

কাঞ্চন চৌধুরী বলেন, ‘এ ঘটনায় আমি এসআই সাইমুলসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছি।’

এ বিষয়ে রাউজান থানার সাবেক ওসি কেপায়েত উল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে তিনি “বিহঙ্গ টিভিকে বলেন, ‘২০১৮ সালের ৭ সেপ্টেম্বর শুক্রবার রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের গৌরি শংকর হাটের পশ্চিমে সিরাজ কলোনিতে গণপিটুনিতে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের খান পাড়া এলাকার আমজু মিয়ার ছেলে মোকতার (২৮) এবং একই এলাকার কালু মিয়ার ছেলে সাইফুল (২৮) নামে দুই ডাকাত নিহত হন। তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনার মামলায় জড়িত আছে সন্দেহে কাঞ্চন চৌধুরীকে আটক করা হয়। কারণ কাঞ্চন চৌধুরী খারাপ প্রকৃতির লোক। তার বিরুদ্ধে রাউজান থানায় একাধিক মামলা ছিল।’

তিনি বলেন, ‘এসব মামলার কারণে তিনি এলাকা ছাড়া হলেও গণপিটুনিতে ডাকাত নিহতের ঘটনার দিন তিনি রাউজান ছিল। এ কারণে সন্দেহ ছিল। পরে তার সংশ্লিষ্টতার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ না থাকায় ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর অস্ত্র মামলার দায় অব্যাহতি দেওয়া হয়।’

কেপায়েত উল্লাহ আরও বলেন, ‘তিনি পূর্বের মামলার কারণে এলাকায় থাকেন না। তার দুই মেয়ে টিউশনি করে সংসার চালান। আড়াই লাখ টাকা আত্মসাতের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আমি এই ধরনের কোনো লেনদেনের সাথে জড়িত নয়। আমার সংশ্লিষ্টতা পেলে আমি শাস্তি মেনে নিব।’





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)