শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » এক মনে এক কাজ করাতেই অনেক সফলতা
প্রথম পাতা » চট্টগ্রাম » এক মনে এক কাজ করাতেই অনেক সফলতা
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক মনে এক কাজ করাতেই অনেক সফলতা

ছবি : ফজলুর রহমান,ফজলুর রহমান :: আমাদের বেশ পড়া আছে “Jack of all trades, master of none”। এটাকে আমরা নিজেদের মতো পড়ে নিলে হয়,-‘সব বিষয়ের বিড়াল তুমি, কোন বিষয়ের বাঘ না।’ সব বিষয়ের বিড়াল হলে কিছুটা ভালো। সব দিকটা চেখে দেখা যায়। এক জীবনে অনেক স্বাদ মিলে। সবজান্তার তৃপ্তি আসে। মাতব্বরিও মিলে চাইলে। তারপরও বলা হয়, বিড়ালের স্বরটা ক্ষীণ, মিউ মিউ।দ্রুত হারিয়ে যায় অন্যস্বরের উপস্থিতিতে।
আর বাঘ? বাঘ তো বাঘই। দাপুটে গর্জন। সদর্প উপস্থিতি। এজন্য বাঘের বাচ্চা উপাধি আসে। বাঘের মতো হওয়ার উপদেশ মিলে। বাঘ হতে হলে স্পেশালিষ্ট হতে হবে। অনেকের মধ্যে অন্যতম নন। আলাদা একজন। সেটা কেবল এক বিষয়েই হোক না কেন।এভাবে আইনস্টাইন আর রবীন্দ্রনাথ যার যার জায়গায় অসাধারণ। এভাবে মেসি আর টেন্ডুলকার যার যার মাঠে অনন্য। এভাবে সেরা ধনী বিল গেটস মানে তথ্য-প্রযুক্তি, ওয়ারেন বাফেট মানে শেয়ার বাজার থেকে উঠে আসা বিগ বস্, আলেকজান্ডার মানে বিজয়ী বীর, সক্রেটিস মানে দর্শনরাজ। আসলে এভাবে সবখানে স্পেশালিস্টদের জয়জয়কার।একজনের মাপকাঠিতে আরেকজন পরিমাপযোগ্য নন তারা। তবে স্ব স্ব রাজ্যে রাজত্ব তাদের। সকলে সমান সফল হবেন এমন নয়। কিন্তু সফলতার মূলে এক বিষয়ে একাগ্রতাটাই বেশি চোখে পড়ে। The One Thing নামে একটি বই লিখেছেন Gary Keller and Jay Papassan ।সফলতার মূলমন্ত্র নিয়ে এখানে নানা আলোচনা আছে। এর একটি উল্লেখযোগ্য বাক্য হচ্ছে-‘জীবনে যেখানে আমার সবচেয়ে বড় সাফল্য এসেছে যখন আমি আমার কাজকে শুধুমাত্র একটি জিনিসের উপর আবদ্ধ করে রেখেছি এবং যেখানে আমার সাফল্য আসেনি সেখানে আমার দৃষ্টি একসাথে অনেকগুলো জিনিসের উপর ছিলো’। পেশাগত জীবনে খুবই সফল একজন ব্যক্তির কথা শোনা যাক-
‘এ ধারণাটা প্রথমে আমার মাথায় আসে যখন আমি হাইস্কুলে এবং কলেজে ছিলাম। যেকোনো একটি টপিক বা সাবজেক্ট নিয়ে আমি যখন ব্যস্ত তখন অন্য কোন বিষয় বা সাবজেক্টে আমি মনোযোগ দিতাম না। প্রথম টপিকটি পুরোপুরি আমার আয়ত্তে আসার পরই আমি পরবর্তী টপিক বা সাবজেক্টে দৃষ্টি দিতাম। খেয়াল করে দেখলাম যে আমি যদি একটি নির্দিষ্ট টপিকে কয়েক ঘণ্টা বা প্রয়োজনে কয়েকদিন একটানা মনোনিবেশ করে থাকি তাহলে এ জিনিসটি আমার কাছে সহজবোধ্য হয়ে আসে।একই সময় আমি খেয়াল করে দেখলাম যে আমার বন্ধুরা যারা অনেকগুলো টপিক বা সাবজেক্ট একসাথে করায়ত্ত করতে চাইছিলো তারা ব্যর্থতায় হাবুডুবু খাচ্ছিল। আমার সামনে যদি এখন একটি প্রজেক্ট থাকে তাহলে আমি অন্য প্রজেক্টে হাত দেবো না।আমি যদি এখন নির্দিষ্ট একটি টপিক নিয়ে লিখতে থাকি তাহলে অন্য টপিকে আমি লিখতে বসবো না। আমি যদি আমার বাগানের কাজ করতে থাকি তাহলে ওই সময় আমার পড়াশোনার চিন্তা না করলেও চলবে। আমি যখন ডিউটিতে বসে আছি তখন আমার সংসারের চিন্তা করলে ডিউটিতে ব্যাঘাত ঘটতে পারে। যদি আমি আমার ডিউটিতে সংসারকে টেনে নিয়ে আসি, তাহলে সংসার এবং ডিউটি কোনোভাবেই ভালো ভাবে সম্পন্ন হবে না’। অনেক কাজের জন্য শারীরিক, মানসিক সাড়াও লাগে।শরীর পারলেও মস্তিষ্ক বলতে পারে ‘পারবো না।’ আবার মস্তিষ্ক কোনোমতে ধারণ করলেও শরীর বেঁকে বসতে পারে। শরীর ও মন দুটো পারলেও আবার সময়ের অনুমোদন মিলে না। জীবন ছোট। সংক্ষিপ্ত যাত্রায় অনেক ভ্রমণ করতে হয়। এরই মাঝে অনেকগুলো এলোমেলো বা অসম্পূর্ণ কাজের চেয়ে অল্প সেরা কাজই ভালোভাবে টেকসই হয়। তবে এক্ষেত্রে মনে রাখতে হয়, রাতারাতি স্পেশালিষ্ট হওয়া যায়না। সফলতাও আসে না। কবি নজরুল অনেক পথঘাট পার হয়ে অমরত্ব পেয়েছেন।স্টক মার্কেটের গুরু ওয়ারেন বাফেটের এর কাছে সাফল্য হঠাৎ করে এক দিনে আসেনি। বস্তিুর চেয়ে কার্ণেগির ইতিহাস সেরা হতে লেগেছে বছরের পর পর। নিরন্তর সাধনার থাকলে সফলতা নিজ দায়িত্বে এসে ধরা দেয়।

ফজলুর রহমান
কথাসাহিত্যক এবং সহকারী রেজিস্ট্রার,
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট)





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)