বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » খুলনা-মোংলা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত
খুলনা-মোংলা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিমাই মন্ডল (৪৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। ২ সেপ্টেম্বর বুধবার দুপুরে দিগরাজ থেকে ফয়লাহাটগামী একটি ভ্যান খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার ভেকটমারী স্থানে পৌছালে একই দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।
নিহত নিমাই মন্ডল খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের নিত্যানন্দের ছেলে। তিনি রামপাল উপজেলার টেংড়ামারী গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
কাটাখালী হাইওয়ে থানার এসআই মো. ফিরোজ হোসেন বলেন, খুলনা-মোংলা মহাসড়কের ভেকটমারী স্থানে পেছন থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দিলে ভ্যান চালক নিমাই গুরুত্বর আহত হন। পরে ফায়ার সার্ভিস আহত নিমাইকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।





কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা