শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » ডাক্তার ও নার্সের বিরুদ্ধে গাইবান্ধায় শিশু হত্যার অভিযোগ
প্রথম পাতা » গাইবান্ধা » ডাক্তার ও নার্সের বিরুদ্ধে গাইবান্ধায় শিশু হত্যার অভিযোগ
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডাক্তার ও নার্সের বিরুদ্ধে গাইবান্ধায় শিশু হত্যার অভিযোগ

---সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম ও নার্স বিউটি বেগমের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ থানায় দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ পৌরসভার খলসী গ্রামের মৃত-রুহুল হাসানের ছেলে সাজিদ আল-হাসান (২৪) এর থানায় দায়ের করা এজাহার সুত্রে জানা গেছে, তার স্ত্রী নাইমা সুলতানা তিশা (২৩) গর্ভবতী হওয়ার পর থেকেই উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা.মজিদুল ইসলামের কাছে চেকআপ করতেন। তিনি ওই গর্ভবর্তী গৃহবধুর শারিরীক পরীক্ষা নিরীক্ষা শেষে ডেলিভারির তারিখ নির্ধারণ করে দেন ১৪ সেপ্টেম্বর ২০।
কিন্তু নির্ধারিত তারিখের আগেই গত ৩০ আগষ্ট ওই গর্ভবর্তীর পেটের ব্যথা উঠলে এজাহারের স্বাক্ষী মালেকা পারভীন ও মুনছুর পারভীন সন্ধ্যা অনুমান ৬.৪০ মিনিটের দিকে চেকআপের জন্য ভাড়াকৃত সিএনজি যোগে ডা.মজিদুলের ব্যক্তিগত চেম্বার-নর্থ বেঙ্গল ডিজিটাল ডায়াগনোষ্টিক সেন্টারে নিয়ে আসে। ডা. মজিদুল ইসলাম ওই গর্ভবতীকে না দেখে তার চেম্বারের দ্বি-তল (ভবন) থেকে মোবাইল ফোনে উপজেলা হাসপাতালের কর্তব্যরত নার্স বিউটি বেগমের সাথে কথা বলে তাদের হাসপাতালে পাঠিয়ে দেন। তার কথামত ওই গর্ভবতীকে জরুরী হাসপাতালে নেওয়া হয় এবং সন্তান ডেলিভারির জন্য তারাহুড়া করে ডেলিভারি রুমে নেয়া হয়।

নার্স বিউটি বেগম ২ জন আয়ার সহযোগিতায় ডেলিভেরি হওয়ার ব্যথা উঠানোর জন্য ইনজেকশন করেন এবং পেটে স্ব-জোরে ঘুষি মেরে পেটের উপর প্রবল চাপ প্রয়োগ করে ডেলিভেরি চলাকালে নার্স বিউটি বেগম মোবাইলে সারাক্ষণ কথা বলতে বলতে নবজাতক সন্তানটির গলাটিপে ধরে জোরপূর্বক টানাহেচড়া করে ভূমিষ্ট করায়। ভূমিষ্ট হওয়ার পর নবজাতক পুত্র সন্তানের নারী না কাটিয়া মায়ের বুকের উপর স্ব-জোরে ছুরে মারিয়া বকাবকি করে হাসপাতাল থেকে বের হয়ে যায়। এরপরে এজাহারে উল্লেখিত স্বাক্ষীগণ ডেলিভেরি রুমে গিয়ে নবজাতক সন্তানকে খিচুনি উঠা, মাথা তুলতুলে নরম, গলায়, বুকে, হাতে-পায়ে আঘাতের চিহৃ দেখতে পায়।

নবজাতক সন্তানের বিষয়টি কর্তব্যরত চিকিৎসককে অবহিত করলে দ্রুত বগুড়া (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নবজাতক সন্তানের নাক দিয়া রক্ত ঝড়ে এবং চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ আগষ্ট সকাল অনুমান ১০.২০ মিনিটে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়েন। নবজাতক শিশুর পিতা সাজিদ আল-হাসান সন্তান হত্যার অভিযোগ নিয়ে এসে ৩১ আগষ্ট ওই দিন বিকেলে ডা.মজিদুল ইসলাম, নার্স বিউটি বেগম সহ অজ্ঞাত ২ জন আয়ার নাম উল্লেখ করে থানায় একটি এজাহার দায়ের করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন থানায় এজাহার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)