শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » বরকল উপজেলা বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান
প্রথম পাতা » কৃষি » বরকল উপজেলা বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান
বুধবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরকল উপজেলা বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান

---

বরকল প্রতিনিধি :: (১৭ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : বিকাল ৬.৪০মিঃ) আওয়ামী লীগের নীতি ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাঙামাটির বরকল উপজেলার বিএনপি নেতা নূরে আলমের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন৷ এ উপলক্ষে মঙ্গলবার (১৬ফেব্রুয়ারী) ২নং বরকল ইউনিয়নের ৮নং কুরকুটিছড়ি গুচ্ছগ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
বরকল উপজেলার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নওশেদ আলীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেনং রাখাইন৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরকল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, ২নং বরকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাত কুমার চাকমা, বরকল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজন শীল, ১নং সুভলং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুশান্তময় চাকমা, ১নং সুভলং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম’সহ নব্য যোগদানকৃত বিএনপির নেতাকর্মীরা৷
অনুষ্ঠানে বক্তরা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জামাত দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছেন৷ তাই দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে গণতান্ত্রিক পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা আজ আওয়ামীলীগে যোগদান করছে৷ তারাও খালেদা জিয়া ও জামাতের ঘৃনিত কার্যকলাপকে ধিক্কার জানিয়েছেন৷
এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমাকে বরকল উপজেলা আওয়ামীলীগের পৰ থেকে সংবর্ধনা প্রদান করা হয় পরে অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বরকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেনং রাখাইন ও বরকল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবির কুমার চাকমা বরকল উপজেলার বিএনপি নেতা নূরে আলম ও অন্যান্য বিএনপি নেতাকর্মীদের হাতে নৌকা প্রতীক ও পুষ্পমাল্য তুলে দিয়ে শতাধিক বিএনপি নেতাকর্মীদের বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করান৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)