শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » সুজানগরে অবৈধ বালু উত্তোলন দশটি ড্রেজার ধ্বংস, গ্রেফতার-৩
প্রথম পাতা » অপরাধ » সুজানগরে অবৈধ বালু উত্তোলন দশটি ড্রেজার ধ্বংস, গ্রেফতার-৩
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুজানগরে অবৈধ বালু উত্তোলন দশটি ড্রেজার ধ্বংস, গ্রেফতার-৩

ছবি : সংবাদ সংক্রান্তমো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার সুজানগরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে বিশেষ অভিযান পরিচালনা করে দশটি ড্রেজার ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ফরিদপুর জেলার গুরদিয়া গ্রামের ওমর আলী (৪০), বোয়ালমারী গ্রামের বিল্লাল হোসেন (২৫) ও রাজবাড়ী জেলার ওরাকান্দা গ্রামের স্বপন হোসেন (২৬)।

আজ সোমবার দুপুরে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলী ওই অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে কিছু সংখ্যক অসাধু প্রভাবশালী বালু ব্যবসায়ী পদ্মা নদীর সাতবাড়ীয়া, নারুহাটি, তারাবাড়ীয়া, হাজারবিঘারচর, রাইপুর, নাজিরগঞ্জ, বড়খাপুর, হাসামপুর, মহনপুর, মহব্বতপুর ও কামারহাটসহ অন্তত ৩০টি পয়েন্ট থেকে অবৈধভাবে শক্তিশালী ড্রেজার দিয়ে লক্ষ লক্ষ ঘনফুট বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল।

ওই দিন গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলীর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ ও মো. নাজমুস সাদাত রত্ন সাধারণ পুলিশ, নৌ-পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে দশটি ড্রেজার ধ্বংস করে।

সেই সঙ্গে এ সময় বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ বলেন গ্রেফতারকৃত ওই তিন ব্যক্তির বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা হয়েছে। তাদের ওই দিনই আদালতে সোপর্দ করা হয়।

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলী বলেন, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এটি দ্বিতীয় দফা অভিযান। এর আগে গত ৪ সেপ্টেম্বর একইভাবে অভিযান পরিচালনা করে একটি ড্রেজার ধ্বংস এবং একটি বলগেট বিকল করা হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।





আর্কাইভ