শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে পুকুরে ডুবে ১ কিশোরের মৃত্যু
কাপ্তাইয়ে পুকুরে ডুবে ১ কিশোরের মৃত্যু
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় পুকুরে ডুবে মিজানুর রহমান (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
ঘটনাসূত্রে জানা যায়, দরিদ্র পরিবারের সন্তান মিজানুর রহমান (১২) বাবা এনামুলকে সহায়তা করতে মাত্র ১২ বছর বয়সেই রাইখালী মোড়ের সেকান্দারের দোকানে কাজ করতেন। এবং মাস শেষে যা আয় হতো তাই তুলে দিতো সংসারে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ ১৯ সেপ্টেম্বর দুপুর দুইটার দিকে দোকানের কাজ শেষে রাইখালী ইউনিয়নের কাজীপাড়া জামে মসজিদ পুকুরে গোসল করতে নেমেই পানিতে ডুবে যায় মিজানুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এমন তথ্য জানিয়েছেন চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী। তিনি আরো জানান, পরে তাকে নিজ বাড়ি কাপ্তাই থানাধীন রেশমবাগান এলাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
এইদিকে এই বিষয়ে কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তবে আমাদের কেউ এখনো জানায়নি।





চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন