রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে আল্লামা আহমদ শফীর ইন্তেকালে শোক
খাগড়াছড়িতে আল্লামা আহমদ শফীর ইন্তেকালে শোক
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, বেফাকের সভাপতি, হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইক্বরা ফাউন্ডেশন খাগড়াছড়ি।
আজ রবিবার ২০সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এই শোক জানানো হয়।
ইক্বরা ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, সহ-সভাপতি মাওলানা নুরুল কবির আরমান, সেক্রেটারী মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলামসহ সকল সদস্যবৃন্দ শোকবার্তায় বলেন, শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফীর ইন্তেকালে পুরো মুসলিমবিশ্ব এক প্রজ্ঞাবান আধ্যাত্বিক অভিভাবককে হারালো, যা সহজে পূরণ হবার নয়। তিনি তার সারা জীবন দেশ, ইসলামও জাতির কল্যাণে ব্যয় করেছেন। তা ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবে।
মহান আল্লাহ তাঁর নেক আমলসমূহ কবুল করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের