শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানে টাকা জরিমানা
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানে টাকা জরিমানা
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানে টাকা জরিমানা

ছবি : সংবাদ সংক্রান্তকমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করাসহ নানা অপরাধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের অভিযানে উপজেলার ভানুগাছ বাজারে তিনটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। আজ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর এ অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে কমলগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় তদারকি অভিযানে মুল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ বাজারের ষ্টেশন রোড, মাধবপুর রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করা হয়। মাধবপুর রোডে অবস্থিত ফাস্ট টাইম বেকারীকে ১০ হাজার টাকা, ভানুগাছ বাজারে অবস্থিত দি সেন্ট্রাল ফার্মেসীকে ৩ হাজার টাকা, ষ্টেশন রোডে অবস্থিত লোকনাথ ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাঁচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মুল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড স্যানিটাইজার ও নিম্নমানের সংক্রমণরোধী জীবানুনাশক বিক্রয় না করতে পারে সে লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে।

কমলগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে ৩১ হাজার শিশু

কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী ৪-১৫ অক্টোবর পর্যন্ত পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে ৩১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন “এ” ক্যাপসুল। উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২১৬টি কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন- ২০২০ উপলক্ষ্যে এডভোকেসি ও কর্মপরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভুঁইয়া। মেডিকেল টেকনোলজিস্ট আশরাফুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ। অনুষ্টানে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মর্কতা বিজন চন্দ্র দাস, প্রেসক্লাব সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, স্যানেটারী ইন্সপ্টের দুলাল মিয়া, মাওলানা ঈমান উদ্দীন প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)