শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান হাইওয়ে থানা ভবন নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান হাইওয়ে থানা ভবন নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজান হাইওয়ে থানা ভবন নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে

ছবি : সংবাদ সংক্রান্তআমির হামজা, রাউজান প্রতিনিধি :: দ্রুত গতিতে এগিয়ে চলছে রাউজান হাইওয়ে থানার স্থায়ী ভবন নির্মান কাজ। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাউজান হাইওয়ে থানা ভবন নির্মাণ করছেন মেসার্স ইকবাল এণ্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। নির্মাণাধীণ থানা বভন পরিদর্শন কালে দেখা গেছে, দ্বিতল ছাদ নির্মান কাজ শেষ হয়েছে। চার তলা বিশিষ্ট রাউজান হাইওয়ে থানাটি চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের বড়পুল এলাকায় দৃশ্যমান হচ্ছে। গৃহায়ন ও গণপুর্ত বিভাগের অর্থায়নে থানাটি প্রতিষ্ঠিত হলে নিবাপদ সড়ক নিশ্চিত করতে পারবে হায়ওয়ে পুলিশ।
এবি এম ফজলে করিম চৌধুরী এমপির বিশেষ উদ্যোগে থানা ভননের জন্য এক একক জায়গা অধিকরণ করা হয়। অধিকরণকৃত জায়গায় সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী পুলিশের জন্য আধুনি থানাটি বাস্তবায়ন করছেন। জানা গেছে, হাইওয়ে পুলিশ প্রথমে রাউজান পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক গহিরা ইউনিয়ন পরিষদ ভবনে কার্যক্রম শুরু করে। কয়েক বছর পর দ্বিতীয় বারের মতো অস্থায়ী থানা করেন রাউজান পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ গহিরা বড়পুল এলাকায় কুন্ডেশ্বরী মালিকাধীন দ্বিতল ভবনে। বর্তমানে ভবনটি সড়ক উন্নয়নে ভাঙ্গা পড়লে গহিরা কলেজ মার্কেটে ভাড়া নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছেন।
নির্মানাধীন ভবনের মধ্যে দ্বিতল ভবনের উপরে আরো দো’তলা ভবন নির্মান করার জন্য বরাদ্দ দেয়া হবে জানান রাউজান হাইওয়ে থানার ওসি জোবাইদুল হক। রাউজান হাইওয়ে থানার ভবন নির্মানের কাজ শেষ হলে ভাড়া করা ভবন থেকে নিজস্ব ভবনে পুলিশের স্থায়ী ঠিকানা হবে। হাইওয়ে থানার ওসি জোবাইদুল হক আরো বলেন, প্রতি মাসে ২৮ হাজার টাকা ভাড়া দিয়ে রাউজান হাইওয়ে পুলিশের কার্যক্রম চালিয়ে আসছি। ভাড়া করা ভবনটি চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের চার লেইনের কাজে ভাঙ্গনে পড়ায় ভবনটি ছেড়ে দিয়ে গহিরা কলেজ মাকের্টের ৩য় তলা ও ৪র্থ তলা প্রতি মাসে ২৮ হাজার টাকায় ভাড়ায় নিয়ে পুলিশের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। রাউজান হাইওয়ে থানার পুলিশ চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের হাটহাজারী থেকে রাউজান রাবার বাগান, হাটহাজারীর ফতেয়াবাদ থেকে নাজির হাট পর্যন্ত চট্টগ্রাম নাজির হাট সড়কের দায়িত্ব পালন করে আসছে।
জানা যায়, রাউজান হাইওয়ে থানায় ওসি ও এস আই সহ ২৭ জন পুলিশ কনষ্টেবল দায়িত্ব পালন করছে। নব নির্মিত ভবনে অফিস কক্ষ, পুলিশের সদস্যরা থাকার জন্য ব্যরাক, অস্ত্র রাখার জন্য অস্ত্রাগার পাবে পুলিশ । নব নির্মিত ভবনে পানির সুবিধা, উন্নত মানের শৌচাগার, ভবনের সামনে গাড়ি পাকিং এর সুবিধা থাকবে । ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস ইকবাল এন্ড ব্রাদার্সের ঠিকাদার শওকত হোসেন জানান, রাউজান হাইওয়ে থানা ভবনের নির্মান কাজ আমরা দ্রুত গতিতে শেষ করবো। নতুন বছরের আগে কাজ বুঝিয়ে দেয়া হবে। রাউজানের সংসদ সদস্যর দিকনিদের্শনা ও পরামর্শে মান সম্মত কাজ হচ্ছে। রাউজান আসলে প্রতিনিয়ত কাজের তদারকি করেন সাংসদ নিজেই।





আর্কাইভ