বৃহস্পতিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে বিজিবির অভিযানে ভারতীয় বিট লবণ উদ্ধার
ঝিনাইদহে বিজিবির অভিযানে ভারতীয় বিট লবণ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি :: (১৮ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৩ মিঃ) ঝিনাইদহের ৫৮ বিজিবি ব্যাটিলিয়ন অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় বিট লবণ উদ্ধার করেছে৷ বুধবার সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ-ঢাকা রোডের একটি কুরিয়ার সার্ভিসের গাড়ী থেকে আটক করা হয়৷ ঝিনাইদহের ৫৮ বিজিবি ব্যাটিলিয়নের অতিরিক্ত পরিচালক মোঃ জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে ঢাকা-কালিগঞ্জ রোডে এ জে আর পারসেল এন্ড কুরিয়ার সার্ভিসে ভারতীয় অবৈধ মাল যাচ্ছে৷ এমন সংবাদের ভিত্তিতে কুরিয়ার সার্ভিস এর ঢাকা মেট্রো-ট-১৩-১৯০৫ নং গাড়ি আটক করে হাঢ়ীতে তল্লাসী করলে ১ হাজার ৭৩৭ কেজি অবৈধ ভারতীয় বিট লবণ পাওয়া যায়৷ যার আনুমািনক মূল্য এক লক্ষ আটত্রিশ হাজার নয়শত ষাট টাকা৷





ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ