বৃহস্পতিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে নিখোঁজ সেলুন কর্মীর মৃতদেহ উদ্ধার
ঝিনাইদহে নিখোঁজ সেলুন কর্মীর মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি :: (১৮ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩২ মিঃ) ঝিনাইদহের মহেশপুর উপজেলার নিখোঁজের চার দিন পর ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে সেজিয়া গ্রামের গম ক্ষেত থেকে হাকিমুল ইসলাম পেনু (২৩) নামে এক সেলুন কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ৷ পেনু মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের আনু মোল্লার ছেলে ও পেশায় একজন সেলুন কর্মী৷ সে গত ১৪ ফেব্রুয়ারী রাত থেকে নিখোঁজ ছিল বলে পরিবার জানান৷ মহেশপুর থানার ওসি মইনুল ইসলাম জানান, জেলার মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের সেলুন কর্মী পেনুর সাথে পার্শ্ববর্তী লালপুর গ্রামের রওশন আলীর ছেলের সাথে গত একমাস আগে বন্ধুত্ব গড়ে ওঠে৷ এর পর গত ১৪ ফেব্রুয়ারী রাত থেকে সে নিখোজ ছিল৷ স্থানীয়রা বৃহস্পতিবার দুপুরে সেজিয়া গ্রামের হলদিপাড়া গম ক্ষেতে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে৷ তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়৷ তবে কে বা কারা কেন এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ৷





ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ