বৃহস্পতিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অপহরণকারী গুলিবিদ্ধ
ঝিনাইদহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অপহরণকারী গুলিবিদ্ধ

ঝিনাইদহ প্রতিনিধি :: (১৮ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪১ মিঃ) ঝিনাইদহের শৈলকুপার হরিহরা গ্রামে বন্দুক যুদ্ধে এক অপহণকারী গুলিবিদ্ধ, অপহৃত কলেজছাত্র উদ্ধার ও পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে৷ গুলিবিদ্ধ অপহরণকারী আশরাফুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম জানান, জেলার মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের মৃত আসাদুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে আরিফুল ইসলাম (২২) কে গত ১০ ফেব্রুয়ারী নিজ গ্রাম থেকে অপহরণ করা হয়৷ এরপর অপহরণকারীরা পরিবারের কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে৷ পরবর্তিতে ১৭ ফেব্রুয়ারী বুধবার রাতে জেলার শৈলকুপা উপজেলার শহীদনগর বাজারের পাশের একটি বাড়িতে ৫০ হাজার টাকা নিয়ে আসতে বলে৷ এ বিষয়টি শৈলকুপা থানা পুলিশকে জানালে পুলিশ রাতেই ওই বাড়িটি ঘিরে ফেলে অপহরণকারী আশরাফুলকে আটক করে এবং অপহৃত আরিফুল ইসলামকে উদ্ধার করে৷ তাদেরকে নিয়ে শৈলকুপা থানায় আসার পথে রাত ৩ টার দিকে হরিহরা গ্রামের ইট ভাটার নিকট পৌছালে অপহরণকারীর সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়া জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়৷ আশরাফুল পালানোর চেষ্টা করলে পুলিশ পাল্টা গুলি চালালে সে পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়৷ অপহরণকারী আশরাফুল শৈলকুপা উপজেলার নলখোলা গ্রামের হাকিম আলীর ছেলে৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)