শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাংলার হারিয়ে যাওয়া লাঠি খেলা দেখতে উৎসুক জনতার ভীড়
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাংলার হারিয়ে যাওয়া লাঠি খেলা দেখতে উৎসুক জনতার ভীড়
সোমবার ● ৫ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলার হারিয়ে যাওয়া লাঠি খেলা দেখতে উৎসুক জনতার ভীড়

ছবি : সংবাদ সংক্রান্তঝিনাইদহ প্রতিনিধি :: বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে গ্রামবাসীর আয়োজনে এমনই এক লাঠি খেলার আসর বসেছিল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে। যা উপভোগ করতে ফুলহরি ইউনিয়নসহ আশপাশের এলাকা থেকে ছুটে আসে শত শত মানুষ। জায়গা না পেয়ে কেউবা গাছের ডালে আবার কেউবা বাশঝাড়ে উঠে খেলা উপভোগ করেন। বর্তমান যুব সমাজকে অপরাধের হাত থেকে দুরে রাখতে আর গ্রামীন ঐতিহ্য তাদের সামনে তুলে ধরতে এ ধরনের আয়োজন প্রতিনিয়ত চান দর্শকরা। খেলার আয়োজক শাকিল আহম্মেদ বলেন, হারানো ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে এ আয়োজন করা হয়েছে। সমাজ থেকে মাদক ও বিভিন্ন অপরাধ দুরে রাখতে এ ধরনের আয়োজন করা দরকার বলে মনে করেন তিনি। খেলোয়াড়রা বলেন, মানুষকে খেলা দেখিয়ে আনন্দ পান তাই গ্রাম-গ্রামান্তরে ছুটে আসেন খেলা দেখাতে। দিনভর এ খেলায় অংশ নেয় ঝিনাইদহের বিভিন্ন উপজেলার ১২ টি লাঠিয়াল দল। সকলকে হারিয়ে প্রথম হয় শৈলকুপার মির্জাপুর গ্রামের দুলালের দল।

জনস্বাস্থ্য প্রকৌশলীকে বদলির সুপারিশ এমপির
ঝিনাইদহ :: ঝিনাইদহ জনস্বাস্থ্য প্রকৌশলীকে বদলির সুপারিশ করা হয়েছে। জাতীয় সংসদের প্যাডে ঝিনাইদহ-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ে এই বদলির জন্য সুপারিশ করেন। এরই প্রেক্ষিতে মন্ত্রনালয়ের নির্দেশে রোববার দিনব্যাপী বিভাগীয় প্রতিনিধি তদন্ত শুরু করেছেন। তদন্ত দলে রয়েছেন পানি সম্পদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওয়াহিদুল ইসলাম ও খুলনা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী জামানুর রহমান। এমপির বদলির সুপারিশে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশলী আমিনুল ইসলাম ঝিনাইদহ যোগদানের পর থেকে সরকার বিরোধী কার্যাকলাপে জড়িয়ে পড়েন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার শিবিরে সভাপতি,সাধারন সম্পাদক এবং ঝিনাইদহ ছাত্রদলের সভাপতি, সাধারন সম্পাদকের সাথে প্রায় সময় অফিসে ঘন্টার পর ঘন্টা মিটিং করে থাকেন। যা সরকারি উন্নয়ন মুলক কাজের ক্ষতি ও সরকারের ভারমূর্তি নষ্ট করছে। নির্বাহী প্রকৌশলী ক্ষমতার অপব্যবহার করে সব উন্নয়ন মুলক কাজের টেন্ডার বার বার রি-টেন্ডার করে দেয়। যা ফলে সাধারন ঠিকাদারগন ক্ষতিগ্রস্থ হচ্ছেন এবং সরকারের উন্নয়নমুলক কাজ ব্যহত হচ্ছে। ইতিমধ্যে প্রকৌশলী ছাত্রদল ও শিবিরের নেতাদের কাজ পাইয়ে দিয়েছেন। ২০১৯-২০২০ অর্থবছরের বেশ কিছু মেরামতের টেন্ডার যা লটারীর মাধ্যমে ঠিকাদারগন পান। সেগুলো তিনি বাতিল করে পছন্দের ঠিকাদারদের মাধ্যমে “আরএফকিউ” টেন্ডারের মাধ্যমে উৎকোচ গ্রহন করে কাজগুলি তাদের মধ্যে বিতরণ করেছেন। এ ব্যাপারে জনস্বাস্থ্য বিভাগের প্রধান প্রকৌশলী সাইফুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এমপি ডিও লেটারে মাধ্যমে মন্ত্রনালয়ে একটি অভিযোগ করে। সেকারনে মন্ত্রনালয় আমাকে ঝিনাইদহের জনস্বাস্থ্য প্রকৌশলীকে বদলির জন্য একটি চিঠি দিয়েছেন। এরই প্রেক্ষিতে বিভাগীয় প্রতিনিধি দল ঝিনাইদহে গিয়ে তদন্ত শুরু করেছেন। তদন্ত দল প্রতিবেদন দিলে ব্যবস্থা গ্রহন করা হবে।

ভ্যান চালকের আত্মহত্যা
ঝিনাইদহ :: শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্ত্রীর সাথে বাক বিতন্ডা হওয়ায় ঝিনাইদহের শৈলকুপায় ইয়াকুব হোসেন (৩৫) নামে এক ভ্যানচালক বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার সকালে উপজেলার আবাইপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক ওই গ্রামের মৃত আলিম উদ্দীন খাঁর ছেলে। নিহতের ভাবি মর্জিনা বেগম জানান, ইয়াকুব একজন প্রতিবন্ধী হলেও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। এনজিওর কিস্তি নিয়ে প্রায়ই তিনি স্ত্রীর সাথে বাক বিতন্ডা করতো। শনিবার রাতে তাদের মধ্যে কিস্তির টাকা নিয়ে মনোমালিন্য হলে রোববার সকালে তিনি বিষপান করেন। তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি জানান জাহাঙ্গীর আলম জানান, ঋণের কিস্তি সংক্রান্ত পারিবারিক বিরোধে রঘুনন্দনপুর গ্রামের ইয়াকুব বিষপান করে আত্বহত্যা করেছে বলে আমি শুনেছি।





খুলনা বিভাগ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)