শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » জাতীয় পার্টি থেকে ১৫ নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা
প্রথম পাতা » গাইবান্ধা » জাতীয় পার্টি থেকে ১৫ নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় পার্টি থেকে ১৫ নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ছবি : সংবাদ সংক্রান্তগাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউপি চেয়ারম্যান মো. শাহীন সরকার ও জামালপুর সাবেক ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম রেজাসহ ১৫ জন নেতাকর্মী উপজেলা জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বনগ্রাম ইউপি চেয়ারম্যান মো. শাহীন সরকার ও জামালপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. রেজাউল করিম রেজাসহ ১৫ নেতাকর্মী জাতীয় পার্টির জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির বিভিন্ন পদে অবস্থান করে দলের কার্যক্রম পরিচালনা করে আসছিল। কিন্তু গত ২৪ আগস্ট জেলা জাতীয় পার্টি কর্তৃক উপজেলা নির্বাহী কমিটি প্রকাশ করা হয়। উক্ত কমিটিতে শাহীন সরকারকে সহ-সভাপতি এবং মো. রেজাউল করিম রেজাকে সদস্য পদে রাখা হয়। কিন্তু ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে পার্টির কাজ করা তাদের পক্ষে সম্ভব না হওয়ায় গত ৩০ সেপ্টেম্বর তারা দলের স্ব স্ব পদ থেকে ইস্তফা দেন। বর্তমানে জাতীয় পার্টির জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির সাথে তাদের কোন দলীয় সম্পর্ক নেই বলে জনানা।
পদত্যাগকারী নেতাকর্মীরা হলেন- মো. শাহীন সরকার, মো. রেজাউল করিম রেজা, মো. শাখাওয়াত হোসেন, মো. আলমগীর হোসেন, ফেরদৌস আলম মজনু, ফজলুল হক ভোলা, আব্দুল ওয়াহেদ, মো. আব্দুল খালেক, সোহরাব হোসেন দুলাল, মো. তাজুল ইসলাম, মো. জিন্নু মিয়া, হোসেন শেখ, মো. আকরাম হোসেন, মো. রঞ্জু মিয়া ও জাহাঙ্গীর হোসেন।





আর্কাইভ