শিরোনাম:
●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
রাঙামাটি, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » শিরোনাম » রাতের আধাঁরে ব্যবসায়ীর বাড়িতে হামলা অভিযুক্তদের জামিন নামঞ্জুর
প্রথম পাতা » শিরোনাম » রাতের আধাঁরে ব্যবসায়ীর বাড়িতে হামলা অভিযুক্তদের জামিন নামঞ্জুর
রবিবার ● ১১ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাতের আধাঁরে ব্যবসায়ীর বাড়িতে হামলা অভিযুক্তদের জামিন নামঞ্জুর

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে রাতের আধাঁরে ব্যবসায়ী ও তার পরিবারের উপর হামলার ঘটনায় থানায় দায়েরকৃত মামলার ৫ অভিযুক্তের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার সকালে সিলেট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে অভিযুক্তরা জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক কাউছার আহমদ তাদের জামিন নামঞ্জুর করে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জামিন নামঞ্জুর হওয়া অভিযুক্তরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের মৃত রশিদ আলীর পুত্র কছির আলী (৪০), মৃত উসমান আলীর পুত্র সাজন মিয়া (২৮), ফরমান আলীর পুত্র আহমদ আলী (৩২), রুমন আহমদ (৩০), সুরুজ আলীর পুত্র রাহীম আহমদ (৩০)। একই মামলায় এর আগে এজাহার নামীয় আসামী ফরমান আলীর পুত্র রাজু মিয়া (২৪) দীর্ঘ ২ মাস ৯ দিন কারাভোগ করেন। বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবি গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল, উবায়দুর রহমান ফাহমি ও সাঈদ আহমদ।
প্রসঙ্গত, চলতি বছরের ৯ মার্চ রাতে বিশ্বনাথ পুরাণ বাজারের মুদি দোকানি ফয়সল আহমদকে পাওনা টাকা চাওয়ায় ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে গ্রামের মৃতঃ রশিদ আলীর ছেলে কছির আলী। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে কছির আলী ও তার অন্য সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপরও সন্ত্রাসী হামলা চালায়। এসময় গুরুতর আহত হন ফয়ছল আহমদ ও তার পিতা হাজী সিরাজ মিয়া, ভাই রাসেল আহমদ, রুবেল আহমদ ও মা পিয়ারা বেগম।
এঘটনায় ব্যবসায়ী ফয়সল আহমদের পিতা সিরাজ মিয়া বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা (জিআর ৪৮/২০২০) দায়ের করেন। ঘটনার চার মাস পর গেল ১০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মামলার বাদী আহত হাজী সিরাজ মিয়া মৃত্যুবরণ করেন।

বিশ্বনাথে নগদ অর্থ ও সহায়ক উপকরণ বিতরণ

বিশ্বনাথ :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী বলেছেন, প্রত্যেক প্রতিবন্ধীর মধ্যেই একটি ভালো নিজস্ব গুণাবলী বিদ্যমান রয়েছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রতিবন্ধীদের নিজস্ব গুণটাকে খুঁজে বের করতে হবে। আর সেই গুণ সমাজের উন্নয়নে কাজে লাগালে প্রতিবন্ধীরা যেমন সম্মান পাবে, তেমনি দেশ ও জাতির কল্যাণ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার। এজন্য এসরকারের আমলে প্রতিবন্ধীদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বিশ্বনাথ উপজেলার বৃহত্তর আমতৈল এলাকার প্রতিবন্ধীদের জীবন-মান উন্নয়নের লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা গ্রহন করে বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি রোববার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল এলাকার প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। উপজেলার ‘উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ’ মিলনায়তনে উপজেলা প্রশাসন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এলাকার ৫০টি প্রতিবন্ধী পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে ও ৭১ জন প্রতিবন্ধীকে প্রয়োজন অনুযায়ী সহায়ক উপকরণ (১০ ধরণের) প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন) শেখ হামীম হাসান, স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ-পরিচালক মীর মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক সন্ধীপ কুমার সিংহ।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্মকর্তা নিভাষ রঞ্জন দাস, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ-আল জুবায়ের, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, নবীন সুহেল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





শিরোনাম এর আরও খবর

রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)