শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
রবিবার ● ১১ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলগঞ্জে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্তকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
আজ রবিবার ১১ অক্টোবর সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনী চত্বরে সুশাসনের জন্য নাগরিক-সুজন, পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটি, এনডিএস ও নারী সেল এর যৌথ উদ্যোগে এ মানববন্ধন করা হয়। লেখক-গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে ও সংবাদকর্মী নির্মল এস পলাশের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সুজন সম্পাদক প্রভাষক রাবেয়া খাতুন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, প্রভাষক সেলিম চৌধুরী, পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মোনায়েম খান, এনডিএস এর সম্পাদক আব্দুস সালাম ও সুজন এর সহ সম্পাদক আফিকুল ইসলাম হেলাল প্রমুখ।

কমলগঞ্জে ‘আর্থ সামাজিক উন্নয়ন ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভা
কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জে দলিত ও চা জনগোষ্ঠীর জীবন চিত্র “আর্থ সামাজিক উন্নয়ন ও মানবাধিকার” শীর্ষক আলোচনা সভায় কমলগঞ্জ উপজেলার দলিত ও চা জনগোষ্ঠী মানুষের মানবাধিকার সুরক্ষা এবং সরকারি সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিগষ বিভিন্নভাবে এই জনগোষ্ঠীকে সহায়তা করতে ৯ দফা দাবি উত্থাপন করা হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)-এর আয়োজনে ও নাগরিক উদ্যোগের সহায়তায় রবিবার বেলা ১২টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ।
মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বাড়াইকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুনীল মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধথা আনন্দ মোহন সিংহ, কমলগঞ্জ প্রেসক্লঅবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক শাহীন আহমদ, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, চা শ্রমিক নেতা সঞ্জয় চৌহান, শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর, ইউপি সদস্য গৌরী রানী কৈরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকার চা শ্রমিক ও দলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। কোন জনগোষ্ঠীকে পিছনে রেখে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা সম্ভব নয়। দলিত ও চা জনগোষ্ঠী বিভিন্নভাবে পরোক্ষ বৈষম্যের শিকার হওয়ার আশংকা রয়েছে। এসব জনগোষ্ঠীর উন্নয়ন সাধন করে এসডিজি লক্ষ্যমাত্রা পূরণের দিকে এগিয়ে যেতে হবে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান
কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে সামাজিক সংগঠন ‘হাজীপুর সোসাইটি, কুলাউড়া’। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আজ রবিবার ১১ অক্টোবর দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সিলিন্ডারগুলো হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভুঁইয়া।





মৌলভীবাজার এর আরও খবর

ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি
চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত
কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪ কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪
কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ
কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার
কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময় কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময়
কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই
ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)