রবিবার ● ১৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে ফুফার ধর্ষনের শিকার এক তরুনী
নবীগঞ্জে ফুফার ধর্ষনের শিকার এক তরুনী
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলায় ফুফুর কাছে দর্জি (টেইলারীর) কাজ শিখতে গিয়ি ফুফার যৌন লালসার শিকার হয়েছেন ১৬ বছর বয়সী এক তরুণী। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই ধর্ষণের ঘটনায় নবীগঞ্জ শহরজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এ মামলায় স্বামী আজির উদ্দিন ও স্ত্রী নাজমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৭ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায় উপজেলার করগাও ইউনিয়নের শ্রীধরপুর গুমগুমিয়া জৈনক তরুণী তার ফুফু নাজমা বেগমের ঘরে দর্জি ( টেইলারী ) কাজ শিখতে যায়। গত বুধবার সন্ধ্যার সময় নাজমার স্বামী আজির উদ্দিন ওই তরুণীকে অন্য একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে । এতে সহযােগীতা করে নাজমা বেগম। নাজমা বেগম ওই ধষনের ঘটনা তার মোবাইল দিয়ে ভিডিও ধারন করে। মেয়েকে বাড়ীতে আনতে নাজমার বাড়ীতে যান মামলার বাদী ওই তরুনীর মা। তখন তারা তাকে ঘরে প্রবেশ করতে বাধা দেয় এবং তরুণীকে আটকে রাখে। এক পর্যায়ে গ্রামের লোকজন নিয়ে গিয়ে মেয়েকে উদ্ধার করেন। এ ঘটনায় শুক্রবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে নাজমা ও তার স্বামী আজিরের বিরোদ্ধে মামলা দায়ের করেন । এ মামলায় নবীগঞ্জ থানার এস আই কামাল আহমেদসহ একদল পুলিশ রাতেই অভিযান চালিয়ে স্বামী স্ত্রী দুজনকে গ্রেফতার করেন ।





তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত