শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে গোয়েন্দা পরিচয়ে চাঁদাবাজী করতে গিয়ে সাংবাদিক আটক
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে গোয়েন্দা পরিচয়ে চাঁদাবাজী করতে গিয়ে সাংবাদিক আটক
রবিবার ● ১৮ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে গোয়েন্দা পরিচয়ে চাঁদাবাজী করতে গিয়ে সাংবাদিক আটক

ছবি : সংবাদ সংক্রান্তঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে চাঁদা নিতে গিয়ে গোয়েন্দাদের হাতে আটক হয়েছে কৌশিক বড়াল (২৫) নামের এক কথিত সাংবাদিক। আজ রবিবার বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মুখে থেকে তাকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)সদস্যরা। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়। কৌশিক বড়াল সদর উপজেলা শ্রীমন্তকাঠি গ্রামের কৃষ্ণকান্ত বড়ালের পুত্র।
ঝালকাঠি এন এস আইয়ের উপ পরিচালক আব্দুল কাদের জানান,সদর উপজেলার শেখের হাট ইউনিয়নের সাকেক সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.শাহজাহানের কাছে বিভিন্ন সময় সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাদাবি করে আসছিল কৌশিক বড়াল। শাহজাহান বিষয়টি এনএসআই সদস্যদের জানান গোয়েন্দা সংস্থাটির পরামর্শে কৌশিক বড়ালকে চাঁদার টাকা নিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আসতে বলেন শাহজাহান। আজ ১৮ অক্টোবর বরিবার বিকেলে সে চাঁদার টাকা নিতে গেলে হাতে নাতে তাকে আটক করে এনএসআই সদস্যরা। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়। এ ঘটনায় মো.শাহজাহান বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।
ঝালকাঠি রাজাপুরে কথিত ভূমিদস্যু হেমায়েত বাহিনীর তান্ডবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মিনু মোল্লা
ঝালকাঠি :: জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ঝালকাঠি রাজাপুর এলাকায় কথিত ভূমিদস্যু হেমায়েত বাহিনীর সদস্যরা মিনু মোল্লা নামে একজনকে কুপিয়ে ও পিটিয়ে দুই হাত ও পাও ভেঙ্গে দিয়েছে। তাকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ নভেম্বর বুধবার) রাত ১০টার দিকে ঝালকাঠি রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী এলাকায় আফজাল গাজির বাড়ির পূর্ব পাশে ব্রিজের উপরে এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে ও স্বজনরা জানান,গত (১৬ নভেম্বর) বুধবার রাতে রাজাপুর সোহাগ ক্লিনিকে হইতে বাড়ি ফেরার পথে। গাজি বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে বাড়ির রাস্তায় দিয়ে যাওয়ার সময় আসামিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী। ওত পেতে থাকা আমার স্বামী কিছু বুঝে ওঠার আগেই হেমায়েত বাহিনীর প্রধান আলিম মোল্লা,পিতা শাহ সেকান্দার মোল্লা, এমরান হাওলাদার পিতা.হেমায়েত হাওলাদার,হেমায়েত হাওলাদার পিতা.আঃ রশিদ হাওলাদার,আঃ মালেক হাওলাদার ও আঃ কালাম হাওলাদার উভয় পিতা মৃত আঃ মন্নান হাওলাদার। সর্ব সাং বড় কৈবর্ত খালী থানা রাজাপুর জেলা ঝালকাঠি। আসামিরা পথ রোধ করে দাড়ায় ও এলোপাথাড়ি ধারালো দেশীও অস্ত্র ও তালগাছের লাট দিয়ে মাথায়,দুই হাতে ও পায়ে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। এছাড়া আলিম মোল্লার সঙ্গে থাকা সহযোগীরা হকিস্টিক দিয়ে পিটিয়ে দুই হাত ও পা ভেঙে ফেলে। আসামিরা হত্যার উদ্দেশ্য পাশের ধান ক্ষেতে পানির মধ্যে পা দিয়ে চেপে ধরে। এ সময় মিনু মোল্লার ডাক চিৎকারে স্বাক্ষীরা দৌড়ে আসে ও হেমায়েত বাহিনীর হাত থেকে আমার স্বামীকে রক্ষা করে।
এরপর মিনু কে গুরুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে রাজাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত আবাসিক চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বর্তমানে প্রায় একমাস যাবৎ হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ ব্যাপারে ঝালকাঠি আদালতে আহতের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে গত ২০/৯/২০২০ইং তারিখ একটি মামলা দায়ের করে । আদালত রাজাপুর থানাকে মামলাটি নথিভূক্ত করার নির্দেশ দেন। রাজাপুর থানা গত ২৪/০৯/২০২০ইং তারিখ নথিভূক্ত করেন যাহার মামলা নাম্বার ১৫২। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত মিনু মোল্লা বরিশাল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
হামলাকারী ঐ এলাকার কথিত ভূমিদস্যু হেমায়েত বাহিনীর সাথে জমি-জমা নিয়ে ৩/৪ বছর যাবৎ বিরোধ চলে আসছিল। এর আগে বিভিন্ন সময় তাদের হুমকি-ধামকিও দেয়া হয় বলে জানান স্বজনরা।
মামলার বাদী নাসিমা বেগম বলেন,আমার স্বামীকে কথিত ভূমিদস্যু হেমায়েত বাহিনীর সদস্যরা ঐদিন রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী যানে মারার প্লান করেছিলো কিন্তু আল্লাহর রহমতে স্বাক্ষীরা এগিয়ে আসলে তার মৃত্যু নিশ্চিত করতে পারেনি। আমার পরিবার নিয়ে বর্তমানে আতংকের মধ্যে বসবাস করছি। আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সু বিচার দাবি করছি।
তিনি আরো জানায়,মামলার তদন্ত কর্মকর্তা এস আই রবিউল ইসলাম আসামিদের সাথে সখ্যতা তৈরি করেছেন। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় ও আমাকে হুমকি-ধামকি দিচ্ছে। আমি দারোগা রবিউল স্যার কে ফোনে কয়েকবার জানিয়েছি যে,আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াইতেছে আপনি আসলেই তাদের আটক করতে পারবেন। তিনি আসছি আসছি বলে সময় ক্ষেপন করে আসামিদের সতর্ক করে এলাকায় আসেন। আমরা একজন আসামি হেমায়েত কে অন্য দারোগা দিয়ে আটক করিয়েছি। আমাদের মামলার তদন্ত তার কাছে থাকলে আমাদের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত হেমায়েত বাহিনীর সাথে যোগাযোগ করা হলে কাউকে পাওয়া যায়নি।





ঝালকাঠি এর আরও খবর

বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার
ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)