রবিবার ● ১৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » সাংবাদিক সেলিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ
সাংবাদিক সেলিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: সিলেটের সিনিয়র সাংবাদিক, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম আজ রবিবার ১৮ অক্টোবর রাত পৌনে নয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি করোনা ভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সিলেট নগরীর মজুমদারী এলাকার বাসিন্দা ছিলেন।
সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে সিলেটের গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।





বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক
তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার