রবিবার ● ১৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মুক্তিযোদ্ধার উপর হামলা অভিযোগে রামগড়ে সংবাদ সম্মেলন
মুক্তিযোদ্ধার উপর হামলা অভিযোগে রামগড়ে সংবাদ সম্মেলন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মো. বাহার উল্যাহ মজুমদারকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকী ও হামলার অভিযোগ এনে দোষীদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ।
আজ রবিবার ১৮ অক্টোবর সকাল ১১টায় রামগড় বাজারের পুরাতন মুক্তিযোদ্ধা সংসদ অফিসে সাবেক উপজেলা কমান্ডার মফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে প্রতিবাদ জানিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সসম্মেলনে অভিযোগকারী সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাহার উল্যাহ মজুমদার বলেন, গত ৬ অক্টোবর সোনাইপুল আল ফালাহ জামে মসজিদের ভিতরে কমিটির সভায় বর্তমান কমিটির আয়-ব্যয় হিসেবের কথা বলায় কমিটির পক্ষের কিছু চিহৃত সন্ত্রাসী মসজিদের ভিতরে তাকে গালমন্দসহ প্রাণনাশের হুমকি ও হামলা করে।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, পরবর্তীতে তাদের হুমকী দামকি থেকে নিরাপত্তা চেয়ে গত ১৪ অক্টোবর রামগড় থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেন। জিডির নম্বর ৪৯৫ তারিখ ১৪ অক্টোবর-২০২০।
জিডিতে বর্তমান কমিটির পক্ষে মসজিদ সংলগ্ন এলাকার শাইফুল ইসলাম মজুমদার, শরিফুল ইসলাম মজুমদার, জিয়া উদ্দিন বাবু, খোকন ও রাজুর বিরুদ্ধে তার উপর হামলা ও প্রাণনাশের হুমকীর অভিযোগ এনে থানায় অভিযোগ করলেও অধ্যবদি অভিযুক্তদের বিরুদ্ধে কোন আইনি বব্যস্থা না নেয়ার অভিযোগ করেন সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মলনে অন্যেদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুছা মিয়া, প্রমোধ বিহারী, জাফর উল্যাহ, হরেন্দ্র ত্রিপুরা, ফকির আহাম্মদ, আবদুল করিম সহ প্রমুখ।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১