শিরোনাম:
●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে অপশক্তি প্রতিরোধ দিবস পালন
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে অপশক্তি প্রতিরোধ দিবস পালন
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে অপশক্তি প্রতিরোধ দিবস পালন

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: ‘অন্যায়রে বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত’ এই স্লোগানে আজ ৩০ অক্টোবর শুক্রবার খাগড়াছড়িতে অপশক্তি প্রতিরোধ দিবস পালন করেছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) সমর্থীত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা। দিবসটি উপলক্ষ্যে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ও ভাইবোন ছড়া ইউনিয়নে দিনব্যাপী আলোচনা সভা, স্থিরচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ সকাল ৯টায় পেরাছড়া এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে পিসিপি’র জেলা সভাপতি সমর চাকমার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নরেশ ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা, পিসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নীতি চাকমা।

অপরদিকে আজ দুপুর ১২ টায় ভাইবোনছড়া এলাকায় দিবসটি উপলক্ষে একই কর্মসূচি পালন করা হয়। এতে পিসিপির কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নীতি চাকমা ও ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বক্তব্য রাখেন।

গণসংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু করা হয়। কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রামে ধারাবাহিক লড়াই সংগ্রাম ও বিশ্ব বিপ্লবের গুরুত্বপূর্ণ ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতিসত্তাসমূহকে ধ্বংস করার জন্য শাসকগোষ্ঠীর ভাগ করে শাসন করার নীতি অবলম্বন করে হত্যা, গুম,নির্যাতন ও ভূমি বেদখলের মত জঘন্য ঘটনা ঘটাচ্ছে।

বক্তারা অভিযোগ করে আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতন ঘটনা ঘটলেও তার সুষ্ঠু বিচার হয় না। সেনা প্রশাসনের মেডিক্যাল রিপোর্টের উপর গোপন নিষেধাজ্ঞা থাকার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত খাগড়াছড়ি সদর বলপিয়ে আদামে এক পাহাড়ি নারী গণধর্ষণ ঘটনার মেডিক্যাল রিপোর্ট নেগেটিভ দেয়া তার অন্যতম দৃষ্টান্ত।

বক্তারা আরও বলেন, জনগণের ন্যায়সংগত আন্দোলনকে ভেস্তে দেয়ার জন্য সরকার ও রাষ্ট্রীয় বাহিনী নিত্য নতুন কৌশল প্রয়োগ করছে। তাদের মদদপুষ্ঠ সশস্ত্র সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে ২০১৮ সালের ১৮ আগস্ট খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে প্রকাশ্য গণতান্ত্রিক কর্মসূচি প্রাক্কালে হামলা চালিয়ে ছাত্র ও যুব নেতাসহ মোট সাত জনকে হত্যা করা করা হয়েছে।

আলোচনা সভা থেকে বক্তারা ১৯৯৩ সালের ৩০ অক্টোবর যেভাবে ছাত্র -জনতা ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সেভাবে আগামীতেও সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্য গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সকল ধরনের সুবিধাবাদী, দালাল ও প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন এগিয়ে নিতে হবে। তারা ছাত্র,যুব ও নারীসহ সকল মুক্তিকামী জনতাকে পূর্ণস্বায়ত্তশনের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান।

বক্তারা ধর্ষণের মেডিক্যাল রিপোর্টের উপর সেনা-সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভূমি বেদখল, ধর্ষণ,নির্যাতন, অন্যায় দমনপীড়ন ও হয়রানিসহ সকল অন্যায়অবিচার বন্ধ করা ও পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির দাবি জানান।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ৩০ অক্টোবর পিসিপি’র তৎকালীন খাগড়াছড়ি জেলা কমিটি ডাকে ডিসি অফিসের সম্মুখে আহূত শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘটে মিছিল সহকারে যাত্রার প্রস্তুতিকালে খেজুড়বাগান মাঠে (বর্তমানে উপজেলা পরিষদ মাঠ) দাঙ্গা পুলিশ অতর্কিতে হামলা চালালে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। পুলিশ ৩৮টি টিয়ার শেল নিক্ষেপ, ফাঁকা গুলি বর্ষণ করে, আধা-সামরিক বাহিনী বিডিআর নামিয়েও জনতার প্রতিরোধ ভাঙতে ব্যর্থ হয়। ছাত্র-জনতার তীব্র প্রতিবাদ ও প্রতিরোধের ফলে পরবর্তীতে প্রশাসন আটক ছাত্র নেতাদের নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়। এরপর ছাত্র-জনতা নারাঙহিয়া চৌমুহনীতে কারামুক্ত ছাত্রনেতাদের সংবর্ধনা দেয় এবং এই চৌমুহনীকে ‘রেডস্কোয়ার’ নামকরণ করে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)