শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » বুড়িমারীতে জুয়েলকে পিটিয়ে হত্যা ও মরদেহ পুড়িয়ে ফেলায় বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » বুড়িমারীতে জুয়েলকে পিটিয়ে হত্যা ও মরদেহ পুড়িয়ে ফেলায় বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
বুধবার ● ৪ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বুড়িমারীতে জুয়েলকে পিটিয়ে হত্যা ও মরদেহ পুড়িয়ে ফেলায় বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: লালমনিরহাটের বুড়িমারীতে আবু ইউসুফ মো. শহীদুন্নবী জুয়েলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা ও মরদেহ পুড়িয়ে ফেলার বিচার দাবিতে গতকাল মঙ্গলবার সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা সামাজিক সংগ্রাম পরিষদ এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
‘ধর্মান্ধতার বিরুদ্ধে জেগে ওঠো বিবেক ও মনুষ্যত্ব, ধর্মান্ধ উগ্র মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও’- এই প্রতিবাদী শ্লোগান নিয়ে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক বর্ষিয়ান রাজনীতিক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে ও আয়োজক সংগঠনের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনুর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আলমগীর কবীর বাদল, উদীচী গাইবান্ধার সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন, জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, বাসদ মার্কসবাদী জেলা পাঠচক্র ফোরামের সদস্য সচিব মনজুর আলম মিঠু, আবু রাহেন শফিউল্লাহ খোকন, কৃষক-শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি এ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, নারীনেত্রী ইশরাত জাহান লিপি, জাতীয় যুবজোট জেলা সভাপতি সুজন প্রসাদ প্রমুখ।

বক্তারা বলেন, ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা ও মরদেহ পুড়িয়ে ফেলার মত নৃশংস ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও এর উস্কানিদাতাদের বিচারের আওতায় আনতে না পারলে দেশে আরও এমন ঘটনা ঘটতে থাকবে। সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে উঠবে। সাম্প্রতিক সময়ে যে কারো বিরুদ্ধে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে।
উস্কানি ও গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বিশ্ববিবেককে নাড়িয়ে দেয়া এই বর্বর পৈশাচিকতা মেনে নেয়া যায় না। মানবতা ও শান্তি বজায় রাখার স্বার্থে এই বর্বরোচিত হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি করেন বক্তারা। সেইসাথে ধর্মান্ধ উগ্র মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সমাজের সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন বিবেকবান মানুষের প্রতি আহবান জানান।

গাইবান্ধায় জেল হত্যা দিবস পালিত

গাইবান্ধা :: জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল মঙ্গলবার গাইবান্ধায় জেল হত্যা দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহ বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম আবুর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিন, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন দুলাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল প্রমুখ।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলা যুবলীগ স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ও সদর উপজেলা আওয়ামী লীগ দলের জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।





আর্কাইভ