শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রথম পাতা » আন্তর্জাতিক » মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

---
মাটিরাঙ্গা প্রতিনিধি:: (২১ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫১ মিঃ) খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে রাত ১২টা ১ মিনিটে সরকারী পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ও অরাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবি, স্বেচ্ছাসেবীসহ হাজারো জনতার ঢল নামে৷

একুশের প্রথম প্রহরে মাটিরাঙ্গা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পদস্থ কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান৷

এর পরপরই শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ মনছুর আলীসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা৷ কেন্দ্রীয় শহীদ মিনারে অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণ করেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো৷

প্রধান রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামীলীগের পক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পৃথক পৃথক ভাবে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা নিবেদন করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক ও সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজী ও সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ জহিরম্নল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর মোহাম্মদ আলীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷

এরপরই মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলরদের সাথে নিয়ে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পন করেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক৷

মাটিরাঙ্গা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষে কমিটির সভাপতি মোঃ আবদুর রহিম মেম্বার, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের পক্ষে সভাপতি এমএম জাহাঙ্গীর আলম ও সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের পক্ষে চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা প্যাথলজি সেন্টার, মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটিসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করে শহীদ বেদীতে পুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে৷

ব্যাতিক্রমী পুস্পমাল্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় মাটিরাঙ্গার ব্যাতিক্রমী সামাজিক সংগঠন বন্ধু জুনিয়র৷ সংগঠনের সদস্যদের সাথে নিয়ে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন বন্ধু জুনিয়র’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মামুন-অর-রশীদ৷

এরপরপরই ৫২’র ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বলেন, আমাদের মাতৃভাষার স্বকীয়তাকে রক্ষা করতে হবে৷ মাতৃভাষার জন্য যে আত্মত্যাগ তার মর্যাদা দিতে হবে৷ তবেই সে ত্যাগের স্বার্থকতা ফুটে উঠবে৷ অসাম্প্রদায়িক দেশ গড়ার কাজে সকলকে ভুমিকা রাখতে হবে৷

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত প্রভাত ফেরী ছাড়াও দিনব্যাপী নানা কর্মসুচী পালনের কথা রয়েছে৷ দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার ব্যবস্থা রাখা হয়েছে৷





আন্তর্জাতিক এর আরও খবর

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)