শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শীতার কারণে বাংলা ভাষা আন্তর্জাতিক মর্যাদা লাভ করেছে : ফিরোজা বেগম চিনু এমপি
প্রথম পাতা » কৃষি » প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শীতার কারণে বাংলা ভাষা আন্তর্জাতিক মর্যাদা লাভ করেছে : ফিরোজা বেগম চিনু এমপি
রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শীতার কারণে বাংলা ভাষা আন্তর্জাতিক মর্যাদা লাভ করেছে : ফিরোজা বেগম চিনু এমপি

---

ষ্টাফ রিপোর্টার :: (২১ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৮.১০মিঃ) জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টা ও দুরদর্শীতার কারণে সারা বিশ্বে আজ বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষার মর্যাদা লাভ করেছে ৷ ২১ শে ফেব্রুয়ারী রবিবার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী ও ৭ দিন ব্যাপী বই মেলার উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অথিতি ৩৩৩-ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এসব কথা বলেন৷ তিনি আরো বলেন, সেই সুদুর সিয়েরালিওনে যখন দেখি ঐসব দেশের জনসাধারণ গান গায় “আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি…” তখন গর্বে বুক ভরে যায়৷ তিনি বলেন, আসুন সকলে মিলেমিশে এক হই, দেশের স্বার্থে কাজ করি, এটাই হোক আমাদের শ্লোগান৷
---
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী ও ৭ দিন ব্যাপী বই মেলার উদ্ভোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন৷
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি সরকারী কলেজ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজ আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা জামান৷
এসময় রাঙামাটি জেলার স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, জেলায় কর্মরত সংবাদ কর্মী, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী, অভিবাবক ও বই মেলার স্টল মালিকরা উপস্থিত ছিলেন৷
---
প্রধান অথিতি ৭ দিন ব্যাপী বই মেলার উদ্ভোধন করেন ৷ এবারের বই মেলায় ৩২ টি স্টল রয়েছে, এই বই মেলা প্রতিদিন বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত আগামী ২৭শে ফেব্রুয়ারী পর্যন্ত চলবে৷
প্রধান অথিতি আলোচনা সভা ও উদ্ভোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহণের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং পুরষ্কার বিতরণ করেন৷
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী ও ৭ দিন ব্যাপী বই মেলার উদ্ভোধনী অনুষ্ঠানটির সঞ্চলনা করেন মজিবুল হক বুলবুল৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)