শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধাদের প্রভাত ফেরী ও আলোচনা সভা
প্রথম পাতা » কৃষি » আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধাদের প্রভাত ফেরী ও আলোচনা সভা
রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধাদের প্রভাত ফেরী ও আলোচনা সভা

---

মাটিরাঙ্গা প্রতিনিধি ::(২১ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৮.৫০মিঃ) খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের যৌথ উদ্যেগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে প্রভাত ফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷

সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে প্রভাত ফেরীটি বের হয়ে মাটিরাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে এসে শেষ হয়৷

এরপর সংসদ কার্যালয়ে সাড়ে ১২ দিকে বীর মুক্তিযোদ্ধা ডা: লুত্‍ফুর রহমানের সঞ্চালনা ও মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার (সাংগঠনিক) আবুল কাশেম’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দপ্তর সম্পাদক মো: মোস্তফা ৷
উক্ত আলোচনা সভায় বক্তারা ২১শে ফেব্রুয়ারী তথা আন্তর্জাতিক মাতৃভাষার দিবসের সঠিক ইতিহাস আগামী প্রজন্মকে জানানোর বিষয়ে গুরত্বারোপ করে বলেন,১৯৫২সালের ভাষা আন্দোলনের মধ্যদিকে দেশ স্বাধীন হওয়ার স্বপ্ন দেখেছিল সেদিন বাঙ্গালীরা৷ তারই ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০ লক্ষ তাজা শহীদের রক্তের বিনিময়ে আমরা ছিনিয়ে এনেছি স্বাধীনতা,সার্বভৌম ও সর্বপোরি লাল সবুজের পতাকাসহ একটি স্বাধীন রাষ্ট্র৷ এ সময় মহান মুক্তিযুদ্ধে মহীদদের সংখ্যা নিয়ে বেগম খালেদা জিয়া যে কু-রুচি পূর্ণ বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতৃ বেগম খালেদা জিয়াকে পাকিস্তানীদের দোসর হিসেবে অভিযুক্ত করেন ৷ তারা বলেন,সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান,প্রেসিডেন্ট এরশাদ ও বেগম খালেদা নিজে যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন,তখন তো ৩০ লক্ষ শহীদের সংখ্যা নিয়ে কোন সন্দেহ প্রকাশ করা হয়নি৷ যা তার মেয়াদকালের বিভিন্ন জাতিয় দিবসের বাণী পাঠ করলেই জানা যায়৷

বক্তারা ক্ষোভ প্রকাশ করে- খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের বিষয়ে যে মন্তব্য করেছেন তা নি:সন্দেহে রাষ্ট্রদ্রোহের সামীল উল্লেখ্য করে তার বক্তব্যের জন্য দেশ বাসীর নিকট ক্ষমা চাইতে বলেন৷ নয়তো রাষ্ট্রদ্রোহি হিসেবে দ্রুত বিচারিক আদালতে তার বিচারের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান৷ সভায় মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম,মো: নুরুল ইসলাম,আমির আলী সিপাই(দুখু মিয়া),মো:সাগর খান বক্তব্য রাখেন ৷ এসময় উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধা সন্তানসহ শহীদ মৃক্তিযোদ্ধা ওমর আলীর স্ত্রী ছালেহা বেগম,আ: ওহাবের স্ত্রী রাশেদা রেগম ও রুহুল আমিনের স্ত্রী ছকিনা বেগম উপস্থিত ছিলেন ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)