শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » বান্দরবানে ম্রোদের উচ্ছেদ করে হোটেল ও বিনোদন পার্ক নির্মাণ ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ
প্রথম পাতা » ঢাকা » বান্দরবানে ম্রোদের উচ্ছেদ করে হোটেল ও বিনোদন পার্ক নির্মাণ ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ
শনিবার ● ১৪ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে ম্রোদের উচ্ছেদ করে হোটেল ও বিনোদন পার্ক নির্মাণ ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: বান্দরবানে ম্রো জনগোষ্ঠীদের উচ্ছেদ করে সেনা কল্যাণ সংস্থা ও শিকদার গ্রুপের পাঁচ তারকা হোটেল ও প্রমোদ উদ্যান নির্মাণ ষড়যন্ত্রের প্রতিবাদে আজ শনিবার ঢাকায় শাহবাগে জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ।
ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদের সঞ্চালনায় পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুনয়ন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোভেল, বিপ্লবী ছাত্র যুব অন্দোলনের দপ্তর সম্পাদক আব্দুল মোমেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের আহ্বায়ক সৈকত আরিফ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক তাজ নাহার রিপন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক প্যাট্রিক চিসিম ও পিসিজেএসএস (এম এম লারমা) ছাত্র সংগঠনের ঢাকা নগরের সাধারণ সম্পাদক আম্বেদকার চাকমা।
এসময় উপস্থিত থেকে সংহতি জানান গণসাংস্কৃতিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু, কবি হাসান ফকরী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ, ইউনাইটেড কমুনিষ্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম ও বিবর্তনের সদস্য চম্পাবতি এন মারাক।
বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় দীর্ঘদিন ধরে টুরিজম ও উন্নয়নের নামে ভূমি বেদখল করে পাহাড়ি উচ্ছেদ চালানো হচ্ছে। এর ধারাবাহিকতায় সর্বশেষ বান্দরবানে চিম্বুক পাহাড়ে ম্রো জনগোষ্ঠীদের উচ্ছেদ করে এক হাজার একর জায়গা দখল করে সেনা কল্যাণ সংস্থা ও শিকদার গ্রুপ যৌথভাবে সেখানে পাঁচতারকা হোটেল ও বিনোদন পার্ক করছে। এর ফলে দশ হাজারের অধিক ম্রো জাতিসত্তার লোকজন তাদের পৈতৃক ভূমি থেকে উচ্ছেদ হবে এবং অন্যান্য ৪-৫ টি গ্রামও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্থ হবে।
আওয়ামী সরকার ক্ষমতায় এসে ২০১১ সালে ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে বাঙালি ভিন্ন অন্যান্য জাতিসত্তাদের বাঙালি হিসেবে অভিহিত করে। ফলে বাঙালি ভিন্ন ৪৫টি অধিক জাতিসত্তাকে পরিচিতি সংকটে ফেলা হয়। সেই অস্বীকারের রাজনীতি এবং পার্বত্য চট্টগ্রামে জনমিতি পরিবর্তনের অংশ হিসেবে উন্নয়ন ও টুরিজ্যমকে ব্যবহার করে সরকার তাদের নীলনক্সা বাস্তবায়ন করছে। উন্নয়নের প্রয়োজন রয়েছে, তবে সেটা অবশ্যই স্থানীয় জনগণের সম্পৃক্তায় এবং অবশ্যই তাদের স্বার্থে তাদের অনুমতি নিয়ে করতে হবে বলে বক্তারা অভিমত দেন।
বক্তারা অবিলম্বে ম্রোদের উচ্ছেদ করে পাঁচতারকা হোটেল ও বিনোদন পার্ক নির্মাণ বন্ধের দাবী জানান।





ঢাকা এর আরও খবর

সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই  জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)