শিরোনাম:
●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটি, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » দেশের প্রথম তৃতীয় লিঙ্গের মহিলা ভাইস চেয়ারম্যান নিয়ে নানা গুঞ্জন
প্রথম পাতা » খুলনা বিভাগ » দেশের প্রথম তৃতীয় লিঙ্গের মহিলা ভাইস চেয়ারম্যান নিয়ে নানা গুঞ্জন
বুধবার ● ১৮ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের প্রথম তৃতীয় লিঙ্গের মহিলা ভাইস চেয়ারম্যান নিয়ে নানা গুঞ্জন

ছবি : সংবাদ সংক্রান্তঝিনাইদহ প্রতিনিধি :: আদালতের নির্দেশে দেশের প্রথম তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনপ্রতিনিধি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আলোচিত মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকীকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড করেছে কোটচাঁদপুর থানা। মামলাটি দায়ের করেছেন আরেক তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের বর্ষা মীর। আসামিরা সবাই তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মানুষ। প্রায় ৫মাস আগে মারা যাওয়া লাবলী ওরফে আক্তারুল (৩৫) নামের আরেক তৃতীয় লিঙ্গের একজন মারা যাওয়া ঘটনায় হত্যার অভিযোগ তোলেন ঝিনাইদহের সদর থানার চাকলা এলাকার (হিজড়া) বর্ষা মীর। গত ১১ নভেম্বর ঝিনাইদহের বিজ্ঞ জুডিসিয়াল আমলী আদালতে লাবলী ওরফে আক্তারুলকে অপহরণের পর হত্যা করা হয়েছে এই মর্মে তিনি অভিযোগ করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে কোটচাঁদপুর থানাকে মামলাটি নথি ভূক্ত করার নির্দেশ দিলে কোটচাঁদপুর থানা ১৭ নভেম্বর সন্ধ্যায় মামলাটি নথি ভূক্ত করেন। কোটচাঁদপুর থানার মামলা নং- ৫, ধারা- ৩৬৪,৩০২,৩৪। এর আগে আদালতে অভিযোগের বিষয়টি নিয়ে গত ১৩ নভেম্বর একটি রিপোর্ট কালের কণ্ঠে প্রকাশিত হয়। কোটচাঁদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকী-ই হচ্ছেন তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মধ্যে দেশের সর্ব প্রথম একজন নির্বাচিত জন প্রতিনিধি। মামলার বাদী বর্ষা মীর অভিযোগ পত্রে বলেন, এলাকার ভাগাভাগিকে কেন্দ্র করে গত ৭জুন কোটচাঁদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকী ও তার ৫জন সহোযাগী হিজড়া লাবলী ওরফে আক্তারুলকে কোটচাঁদপুর উপজেলার পিছনে তার ভাড়া বাসা থেকে করোনা হয়েছে প্রচার করে মুখ বেঁধে এ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যায়। পরবর্তীতে হিজড়া লাবলী ওরফে আক্তারুলকে দুই হাতের রগ কেটে গলায় ফাঁস দিয়ে তারা হত্যার পর চুয়াডাঙ্গা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করলে মৃত লাবলী ওরফে আক্তারুলের গ্রামের বাড়ী চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার নাস্তিপুর কবর স্থানে তাকে মাটি চাপা দেয়া হয়। মামলার বাদী বর্ষা মীর আরো অভিযোগ করেন, মৃত লাবলী ওরফে আক্তারুল একজন পূরুষ ছিলেন। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। ৬ বছর আগে সাদিয়া আক্তার পিংকী তাকে ফুসলিয়ে অপারেশনের মাধ্যমে হিজড়া বানান। সেই থেকে সে কোটচাঁদপুর বাসা ভাড়া নিয়ে হিজড়াদের সাথে চলাফেরা করে জীবন ধারণ করে আসছিলো। প্রায় ১ বছর ধরে এলাকা ভাগাভাগি নিয়ে পিংকীর সাথে লাবনী ওরফে আক্তারুলে সাথে মত বিরোধ দেখা দেয়। যে কারণে তাকে হত্যা করা হয়েছে। এদিকে কোটচাঁদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তৃতীয় লিঙ্গের (হিজরা) সাদিয়া আক্তার পিংকী এ প্রতিবেদককে বলেন- এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের সদর থানার চাকলা এলাকার বর্ষা হিজড়া এলাকার বিভিন্ন হিজড়ার নামে মিথ্যা মামলা দিয়ে দাবিয়ে রাখতো। যেহেতু আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ হলেও আমি একজন নির্বাচিত জন প্রতিনিধি। গত উপজেলা নির্বাচনের আগে আমি কথা দিয়ে ছিলাম সাধারণ মানুষের পাশাপাশি আমি তৃতীয় লিঙ্গ সম্প্রদায়দের জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করবো। সে লক্ষে হিজড়াদের মধ্যে এ আধিপত্যের দ্বন্দ্ব নিরশনে আমি বেশ কয়েক বার উদ্যোগ নিয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সাথেও আমি বলেছি। কিন্তু বর্ষা হিজড়া বসতে চায়নি বা বসেনি। আমি সব সময় নির্যাতিতদের পাশে আছি। যে কারণে বর্ষা হিজড়া মেনে নিতে না পেরে আমাকে দূর্বল করতে সে মিথ্যা মামলা দায়ের করেছে। তিনি দাবী করেন হার্ডের সমস্যা জনিত কারণে লাবনী ওরফে আক্তারুলের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু তার হয়েছে। যার সার্টিফিকেট সে সময় লাশের সাথে হাসপাতাল কর্তৃপক্ষ দিয়ে দেয়। তিনি এই মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে বলেন, প্রসাশনের উচিত হবে তদন্ত করে মামলা মিথ্যা প্রমানিত হলে তারও উপযুক্ত ব্যবস্থা নেয়া। পিংকী বলেন আমি যতটুকু জেনেছি তা হলো, লাবনি ওরফে আক্তারুল ওই সময় চরম অসুস্থ হয়ে পড়লে কয়েক জন হিজড়া তাকে মাইক্রোতে করে আক্তারুলের নিজ জেলা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দর্শনা পারকৃষ্ণপুর-মদনপুর ইউনিয়নের মেম্বর আশিক ইকবাল জানান, ওই সময় করোনার ভয়ে লাশবাহী এ্যাম্বুলেন্স গ্রামে ডুকতে দিতে বাঁধা প্রদান করে গ্রামবাসী। পরে ওই এলাকার পুলিশে সহযোগীতায় এবং লাশের সাথে আসা হাসপাতালের দেয়া সার্টিফিকেট দেখিয়ে লাশবাহী গাড়ী গ্রামে ঢোকে। লাশের সাথে আসা সার্টিফিকেটে বলা হয়েছে আক্তারুল হার্ড এ্যাটাকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরে তার নিকটাত্মীয়রা আক্তারুলকে গোছল দিয়ে ছিলো এবং তারাই তাকে দাফন করে ছিলো। তাদের কাছ থেকেও হত্যার এমন কোন আলামতের কথা আমরা শুনিনি। তিনি বলেন, তারপরও সে সময় মৃত আক্তারুলের বাড়ি লকডাইন করে দেয়া হয়। আমরা ওই পরিবারের খাবারের ব্যবস্থা করেছি। হঠাৎ করে তার হত্যার মামলার কথা শুনে তিনি অবাক হয়েছেন বলে জানান।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার এ মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরান আলমের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদকে বলেন- সবে মাত্র মামলা রেকর্ড হয়েছে। দুই এক দিনের মধ্যে কবর থেকে লাশ তোলার জন্য আদালতে আবেদন করবো। তার পর প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)