রবিবার ● ২৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে কাংখিত লক্ষ্যে এগিয়ে নিতে হবে : আমু
বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে কাংখিত লক্ষ্যে এগিয়ে নিতে হবে : আমু
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালাকাঠি :: বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে কাংখিত লক্ষ্যে এগিয়ে নিতে ক্ষুদে বিজ্ঞানীদের ভুমিকা রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন- ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু।
আমির হোসেন আমু আজ রবিবার ঝালকাঠিতে ভার্চুয়ালি সংযুক্ত থেকে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহসভাপতি খান আরিফুর রহমান অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহারের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শহিদুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বক্তৃতা করেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহসভাপতি খান আরিফুর রহমান স্টল পরিদর্শন করেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ‘পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মেলায় শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের মোট ১৬টি স্টল স্থান পেয়েছে। এতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট প্রদর্শিত হয়।





পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন
ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল
ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম
ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে