শিরোনাম:
●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
রাঙামাটি, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » ভাস্কর্য ভাঙার হুমকির প্রতিবাদে গাইবান্ধা থিয়েটারের মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » ভাস্কর্য ভাঙার হুমকির প্রতিবাদে গাইবান্ধা থিয়েটারের মানববন্ধন
মঙ্গলবার ● ১ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভাস্কর্য ভাঙার হুমকির প্রতিবাদে গাইবান্ধা থিয়েটারের মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর হুমকির প্রতিবাদে আজ মঙ্গলবার গাইবান্ধা শহরের ডিবি রোডে এক মানববন্ধনের কর্মসূচি পালিত হয়। গাইবান্ধা থিয়েটার এই মানববন্ধনের আয়োজন করে।

এতে সাংস্কৃতিক কর্মী, রাজনীতিক, সাংবাদিক, সাহিত্যিক, সমাজকর্মী বিভিন্ন নাট্য সংগঠনের নিজস্ব ব্যানারসহ অংশ গ্রহণ করেন।

গাইবান্ধা থিয়েটারের সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার কার্যকরী সভাপতি আমিনুল ইসলাম গোলাপ, সুরবানী সংসদের সভাপতি আবু জাফর সাবু, নাট্যজন ফারুক শিয়র চিনু, গণফোরাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দিপু, সমাজকর্মী জাহাঙ্গীর কবির তনু, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, বাসদের মঞ্জুরুল ইসলাম মিঠু, নাট্যকর্মী খন্দকার শামীম আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা যে কোন মূল্যে প্রতিহত করা হবে। ভাস্কর্য স্থাপনে এই অপশক্তির কোন বাধা এদেশের ধর্মপ্রাণ মানুষ মেনে নেবে না।
বক্তারা মানববন্ধন থেকে প্রতি জেলায় বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণের দাবি জানান। জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও থিয়েটার গ্রুপ নিজস্ব ব্যানারসহ এই মানববন্ধনে অংশ নেয়।

পানি ব্যবস্থা নিয়ে কাজ করছে সরকার- ডেপুটি স্পীকার

গাইবান্ধা :: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের নীলকুটি ভাঙ্গামোড় এলাকায় বন্যা নিয়ন্ত্রন অবকাঠামো নির্মাণ কাজ শুরু করা হয়েছে। মঙ্গলবার এ নির্মাণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: ফজলে রাব্বী মিয়া এমপি।

এসময় উপস্থিত ছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহসান কবির, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, সিনিয়র সহকারি প্রকৌশলী সাবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান সামছুল আজাদ শীতলসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। এই বন্যা নিয়ন্ত্রন অবকাঠামোটি নির্মাণে ১ কোটি ৯ লাখ টাকা ব্যয় হবে।

ডেপুটি স্পীকার বলেন, সরকার পানি ব্যবস্থা নিয়ে কাজ করছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন জনগন কিছু পায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যের চাহিদা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রনোদনার মাধ্যমে পূর্নবাসন করায় খাদ্য উৎপাদান বৃদ্ধি পেয়েছে। ফলে কৃষকরা নতুন ফসল চাষের মধ্যে দিয়ে ঘুরে দাঁড়াবে। এতে করে কৃষকরা স্বাবলম্বী হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় একনেকের বৈঠকে গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার যমুনা নদীর ভাঙন থেকে রক্ষা করার জন্য ৮শ’ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছেন। প্রকল্পটি বাস্তবায়নের কাজ শেষ হলে গাইবান্ধা জেলার ৪টি উপজেলার ৩২টি ইউনিয়ন বন্যা মুক্ত হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)